1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

স্যামসাং ক্রিস্টাল ফোরকে ইউএইচডি টিভিতে আকর্ষণীয় মূল্য ছাড়

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ৫.২২ পিএম
  • ৩০৮ Time View

[ঢাকা, ২৫ আগস্ট, ২০২২] ’বিগ টিভি ডেজ’ শীর্ষক নতুন একটি ক্যাম্পেইন চালু করেছে স্যামসাং কনজ্যুমার ইলেক্ট্রনিকস। ক্যাম্পেইনের দূর্দান্ত অফার উপভোগ করে ইতোমধ্যেই অনেক গ্রাহক স্যামসাং এ-সিরিজের “বিগ” অর্থাৎ সুবিশাল সব ক্রিস্টাল ফোরকে ইউএইচডি টেলিভিশন ঘরে এনে বসাচ্ছেন বিনোদনের জমজমাট আসর।
এ ক্যাম্পেইন চলাকালীন ক্রেতারা স্যামসাংয়ের এ-সিরিজের নির্দিষ্ট কিছু মডেলের টেলিভিশন ক্রয়ে আকর্ষণীয় ছাড় সুবিধা পাবেন। ক্যাম্পেইনের আওতাধীন টেলিভিশন মডেলগুলো হলো – ৫৪,৯০০ টাকায় ৪৩ ইঞ্চি ৪৩এইউ৭৭০০ (সাধারণ মূল্য ৫৯,৯০০ টাকা); ৭২,৯০০ টাকায় ৫০ ইঞ্চি ৫০এইউ৭৭০০ (সাধারণ মূল্য ৭৯,৯০০ টাকা); ৮৯,৯০০ টাকায় ৫৫ ইঞ্চি ৫৫এইউ৭৭০০ (সাধারণ মূল্য ৯৯,৯০০ টাকা); ১,১৬,৯০০ টাকায় ৬৫ ইঞ্চি ৬৫এইউ৭৭০০ (সাধারণ মূল্য ১,৩৪,৯০০ টাকা); ১,২৫,০০০ টাকায় ৫৫ ইঞ্চি ৫৫কিউ৬০এ (সাধারণ মূল্য ১,৪৪,৯০০ টাকা); ২,৪২,০০০ টাকায় ৭৫ ইঞ্চি ৭৫এইউ৮০০০ (সাধারণ মূল্য ২,৬৪,৯০০ টাকা) এবং ৩,৭৫,০০০ টাকায় ৮৫এইউ৮০০০০ (সাধারণ মূল্য ৩,৯৯,৯০০ টাকা)। বিশাল মূল্য হ্রাস ছাড়াও এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা ৫ হাজার টাকা সমমূল্যের এক্সচেঞ্জ অফার সুবিধা উপভোগ করতে পারবেন।
এ প্রসঙ্গে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিক্সের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ”সময়ের সাথে সাথে বড় স্ক্রিনের টিভির চাহিদা ক্রমশ বাড়ছে, যা মেটাতে আমরা সবসময় সচেষ্ট রয়েছি। ক্রেতারা বর্তমানে নিজেদের বাড়িতেই উন্নত মানের এন্টারটেইমেন্ট সল্যুশন চান, বিশেষ করে বড় স্ক্রিনের টিভি কিনতে চান, যা তাদের সিনেম্যাটিক ভিউইং এক্সপেরিয়েন্স দিতে পারে। ক্রেতাদের এ চাহিদা পূরণেই আমরা বিগ টিভি ডেজ ক্যাম্পেইন চালু করেছি, যেখানে বড় স্ক্রীন এর টিভি গুলোতে বেশি পরিমাণ অর্থ সাশ্রয়ের এর সুযোগ থাকছে । এ-সিরিজের টিভিগুলো তাদের বিনোদনের অভিজ্ঞতাকে আরো উন্নত করবে বলে আমরা প্রত্যাশা করছি”। ‘বিগ টিভি ডেজ’ ক্যাম্পেইনের সুবিধা উপভোগ করতে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকসের অফিশিয়াল আউটলেটগুলো থেকে ঘুরে আসুন আজই।

স্যামসাং: টেলিভিশন ও রেফ্রিজারেটরের ক্ষেত্রে বৈশ্বিকভাবে এক নম্বর ব্র্যান্ড স্যামসাং ইলেক্ট্রনিকস। রূপান্তরমূলক ধারণা ও প্রযুক্তির মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিক্স বিশ্বব্যাপী অনুপ্রেরণামূলক এবং অগ্রগতির কাজ করছে। প্রতিষ্ঠানটি টিভি, স্মার্টফোন, ওয়্যারেবল ডিভাইস, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স, মেডিকেল ইকুইপমেন্ট, নেটওয়ার্ক সিস্টেম, সেমিকন্ডাক্টর এবং এলইডি সল্যুশনের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখেছে। এ সংক্রান্ত প্রাসঙ্গিক খবরের জন্য অনুগ্রহ করে স্যামসাং নউিজরুম ভিজিট করুন: news.samsung.com

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com