1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

সূচকের সাথে কমেছে লেনদেনও

  • আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৫.৫৩ পিএম
  • ১৮২ Time View
dse-cse

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য  ‍সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও ‍সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ১ হাজার ১৩৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৫৩ কোটি ৭২ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ১ হাজার ৪৮৭ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৮০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৯ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ২১ পয়েন্ট কমে  দাঁড়িয়েছে ২ হাজার ২৪৩ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ২১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৭৮ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com