1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিএটি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইস্টার্ন ইন্স্যুরেন্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রাইম ইন্স্যুরেন্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিজিআইসি কক্সবাজারের ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্ট পাঁচ সংগঠনের সাথে হামদর্দের মতবিনিময় ও সমঝোতা চুক্তি সম্পন্ন ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামের প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বিশ্বমঞ্চে বাংলাদেশের পাবজি দলের জন্য এয়ারটেলের থিম সং সব অপারেটরের গ্রাহকরা স্থানীয় রিটেইলারদের মাধ্যমে নিতে পারবেন টফি সাবস্ক্রিপশন নবযোগদানকারী ইউএনও মো. আব্দুল মালেকের সঙ্গে নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব: নারী সদস্যদের দৌড় প্রতিযোগিতা মঙ্গলবার

  • আপডেট : রবিবার, ২১ আগস্ট, ২০২২, ১১.০৮ পিএম
  • ২১৫ Time View
Walton

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২’ এ আগামী মঙ্গলবার সকালে নারী সদস্যদের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা রাইজিংবিডিকে বলেন, ‘দেখতে দেখতে আমাদের গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব শেষের পথে। আগামী মঙ্গলবার সকালে পল্টন আউটার স্টেডিয়ামে নারী সদস্যদের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।’

উল্লেখ্য, গেল ০৭ জুন ‘ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২’ এর উদ্বোধন হয়। ইতোমধ্যে দাবা, কল ব্রিজ, অকশন ব্রিজ, নারী সদস্যদের লুডু, পুরুষ সদস্যদের ক্যারম একক ও দ্বৈত, নারীদের ক্যারম একক ও দ্বৈত, নারী ও পুরুষ সদস্যদের ব্যাডমিন্টন, আর্চারি ও টেবিল টেনিস, সাঁতার ও দৌড় (১০০ ও ৪০০ মিটার), শ্যুটিং এবং সদস্য সন্তান, স্ত্রী ও স্টাফদের প্রতিযোগিতা শেষ হয়েছে।

এবারের এই ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালিন ক্রীড়া উৎসবে পুরুষ, নারী সদস্য, সদস্যদের স্ত্রী, সন্তানদের নিয়ে মোট ২৭টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। সেরা ক্রীড়াবিদকে পুরস্কৃত করা হবে। প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন (একক ও দ্বৈত) ৪ পয়েন্ট, রানার্স আপ (একক ও দ্বৈত) ৩ পয়েন্ট, তৃতীয় স্থান (একক ও দ্বৈত) অধিকারী ২ পয়েন্ট ও চতুর্থ স্থান অধিকারী (একক ও দ্বৈত) এক পয়েন্ট অর্জন করবেন।

এই আয়োজনের মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com