রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
একুশে পদপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামানকে আজীবন সম্মাননা প্রদান এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার উদ্ভাবনের পথপ্রদর্শক ৬৪টি উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় সংস্করণে বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে তুং হাই নিটিং বিদায়ী সপ্তাহে লেনদেনে শীর্ষে খান ব্রাদার্স ভৈরবে সমবায়ী দম্পতিকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই: এলাকায় চাঞ্চল্য নিউইয়র্ক সার্কেল ‘৮৩ ও ৮৫ এর ঈদ পুন‌র্মিলনী ও বৈশাখ উদযাপন মাদক ঠেকাতে গিয়ে রাতের আঁধারে হামলা: ভৈরবে বাড়িঘর ভাঙচুর-লুট, থানায় অভিযোগ চুয়াডাঙ্গায় হিযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন নেতাকর্মীদের ঢল- রাষ্ট্র পরিচালনার ভিত্তি হতে হবে আল্লাহর তওহীদ — এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

ডলার বেচাকেনায় আবেদন করেছে ২৩ ব্যাংকের ৬৬৬ শাখা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৮০ Time View

২৩টি বাণিজ্যিক ব্যাংকের ৬৬৬টি শাখা ডলার বেচাকেনায় আবেদন করেছে বাংলাদেশ ব্যাংকে। দেশে চলমান ডলার সংকট নিরসনে এর আগে গত ১১ আগস্ট বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত অথরাইজড ডিলার (এডি) শাখা ছাড়াও অন্যান্য শাখায় ডলার কেনাবেচার জন্য ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম অর্থসূচককে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত ২৩ টি ব্যাংকের ৬৬৬টি শাখা এই সেবা চালু করার অনুমোদন চেয়ে বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছে। বাংলাদেশ ব্যাংক সেগুলো যাচাই-বাছাই করে তারপর অনুমোদন দেবে।

জানা গেছে, মানিচেঞ্জার ব্যবসায়ীদের ওপর নির্ভরতা কমানো ও হুন্ডি প্রতিরোধে এবার সারাদেশে বাণিজ্যিক ব্যাংকের শাখায় নগদ বৈদেশিক মুদ্রা কেনাবেচার সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে বৈদেশিক লেনদেনে নিয়োজিত অথরাইজড ডিলার ব্যাংকগুলোর (এডি) শাখা থেকেই কেবল নগদ ডলার কেনাবেচনার অনুমতি রয়েছে।

মানি চেঞ্জার ও খোলা বাজারে ডলারের অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে এ সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। চলতি সপ্তাহেই ব্যাংকগুলোতে এ ধরনের সেবা চালুর অনুমোদন দেয়া শুরু হতে পারে বলেও জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সারাদেশে বিদেশি মুদ্রা বেচাকেনার শাখার (এডি শাখা) সংখ্যা খুব কম। যেগুলো আছে সেগুলোর বেশিরভাগই রাজধানী ঢাকা ও কয়েকটি বিভাগীয় শহরে অবস্থিত। ফলে নগদ ডলার বেচাকেনার জন্য মানি চেঞ্জার প্রতিষ্ঠানের ওপরই বেশি নির্ভর করতে হয় গ্রাহকদের।

প্রাথমিকভাবে শাখাগুলোতে একটি ডেস্কের মাধ্যমেই এ সেবা চালুর অনুমোদন দেয়া হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS