1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
Title :
প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার

ক্যাম্পে আরসা নেতার ভাই আলী গ্রেপ্তার,আস্তানা থেকে অপহৃত যু্বক উদ্ধার

  • আপডেট : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২, ৭.৫৭ পিএম
  • ৪৫৩ Time View

ইমরান আল মাহমুদ,উখিয়া:উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আরসা নেতা আতাউল্লাহ আবু আম্মার জুনুনীর ভাই মো. শাহ আলী কে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)।
রবিবার(১৬ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ নং ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন ১৪এপিবিএন অধিনায়ক মো. নাইমুল হক। 
তিনি জানান,গ্রেপ্তার মো. শাহ আলী জিজ্ঞাসাবাদে জানায় সে মায়ানমারের নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আরসা’র প্রধান নেতা আতাউল্লাহ আবু আম্মার  জুনুনীর  ভাই। ৬নং ক্যাম্পে দুষ্কৃতিকারীদের অবস্থান এবং তারা রোহিঙ্গা ক্যাম্পে বড় ধরনের অঘটন ঘটাতে পারে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 
তিনি আরও জানান,আরসা নেতা আতাউল্লাহর ভাইকে গ্রেপ্তারের সময় চোখ বাধাঁ অবস্থায় সাদিকুল নামে একজন ব্যক্তিকে উদ্ধার করা হয়। সাদিকুলকে জিজ্ঞাসাবাদে সে জানায় তাকে এখানে আটকে রেখে নির্যাতন করা হয় এবং  টাকা দাবি করা হয়। টাকা দিতে না পারলে তাকে মেরে ফেলার হুমকিও দেয়া হয়। পরবর্তীতে তাদের আস্তানা থেকে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র,ইয়াবা ও নগদ  টাকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, আরসা নেতা আতাউল্লাহ আবু আম্মার জননীর সাথে গ্রেপ্তার মো. শাহ আলীর যোগাযোগ ছিলো। রোহিঙ্গা ক্যাম্প ঘিরে কোন ধরনের অপতৎপরতা আছে কিনা  এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এপিবিএন পুলিশ সুপার।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com