1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Title :
দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর শোক সভা অনুষ্ঠিত Financial Statements (Q2) of Paramount Insurance Company Limited টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ

রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে কাল

  • আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৬.৪৯ পিএম
  • ২৩৬ Time View

রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট আগামীকাল। বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। এদিন নিহতদের স্মরণে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

রোববার (২১ আগস্ট) গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী উপলক্ষে এসব কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচি চলাকালীন যানজট পরিহারের লক্ষ্যে রাজধানীর প্রেস ক্লাব, পল্টন ও জিরো পয়েন্ট এলাকায় যান চলাচল সীমিত থাকবে। ফলে ওই রাস্তাগুলো সকাল ৯টা থেকে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক ডাইভারশন চলবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (২০ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। এসব এলাকায় চলাচলের ক্ষেত্রে নগরবাসীকে ভিন্ন সড়ক ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

রাজধানীতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক রাজনৈতিক সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ মোট ২৪ জন নেতাকর্মী প্রাণ হারান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com