1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

হানিফ: আইনি প্রক্রিয়া খালেদা জিয়ার একমাত্র মুক্তির পথ

  • আপডেট : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ৬.৫১ পিএম
  • ২৪২ Time View

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির জন্য আদালতে না গিয়ে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বিএনপি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা মনে করি খালেদা জিয়ার মুক্তির পথ একটাই আদালতে আইনি প্রক্রিয়ায় যাওয়া। বিদেশি প্রভুদের কাছে ধর্ণা দিয়ে কোনো লাভ নেই।’

শুক্রবার (১৯ আগষ্ট) সকাল ১১টার দিকে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘বিএনপিকে নিঃশ্বেষ করার জন্য অন্য কারোর প্রয়োজন হয় না। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষতায় থাকতে তারা যে অপকর্মগুলো করেছিলো সেই অপকর্মের জন্যই বিএনপি নিঃশ্বেষ হয়ে গেছে। হাওয়া ভবন বানিয়ে যে টাকা লুট করেছিলো সেই টাকা দিয়েই বিদেশে বসে আয়েশি জীবন-যাপন করছেন দলটির নেতারা।’

দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ে তিনি আরও বলেন, ‘করোনাকালীন দুর্যোগ ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে সারা বিশ্বের অর্থনীতির ওপর বিরুপ চাপ পড়েছে। সেটা বাংলাদেশের উপরেও পড়েছে। আমাদের সরকার সব ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী সেপ্টেম্বরের শেষের দিকেই তেলের বাজারসহ সবধরনের দ্রব্যমূল্যের বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে আমি আশা করি।’

জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, দৌলতপুর আসনের সংসদ সদস্য আ.কা.ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলি, জেলা পরিষদের প্রশাসক রবিউল ইসলাম, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com