1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

মজা করে ম্যানইউ কিনতে চেয়ে ইলন মাস্কের টুইট

  • আপডেট : বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ১২.২৯ পিএম
  • ১৭৯ Time View

ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে চেয়ে টুইট করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইটবার্তায় ইলন মাস্ক নিজেই জানিয়েছেন এ খবর।

২০০৫ সাল থেকে বর্তমানে ইংলিশ ফুটবল ক্লাবটি আমেরিকার গ্লেজার পরিবারের নিয়ন্ত্রণে রয়েছে। গ্লেজার পরিবার কিংবা মাস্ক, কেউই তাৎক্ষণিকভাবে ক্লাবটির মালিকানা পরিবর্তনের বিষয়ে কোনো মন্তব্য করেননি।

বাংলাদেশ সময় বুধবার ভোরে করা টুইটবার্তায় ইলন মাস্ক লিখেছেন, ‘আমি ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিচ্ছি, আপনাদের স্বাগতম।’ এ বিষয়ে আর কোনো বিস্তারিত জানাননি ইলন মাস্ক। এমনকি সংবাদমাধ্যমের প্রশ্নেরও আর কোনো উত্তর দেননি তিনি।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অপ্রচলিত এবং অপ্রাসঙ্গিক টুইট করার ইতিহাস রয়েছে মাস্কের। তাই সত্যিই তিনি ফুটবল ক্লাবটি কেনার পরিকল্পনা করছেন নাকি কেবল মজার ছলে টুইট করেছেন, তা এখনও স্পষ্ট নয়।

এদিক বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে টুইট বার্তায় ইলন মাস্ক লিখেছেন, এটি দীর্ঘদিন ধরে চলা মজার অংশ। আমি কোনো দল কিনছি না।

এর কিছুক্ষণ পর আরেক টুইট বার্তায় ইলন জানান, আমি যদি কোন দল ক্রয় করিও তবে সেটি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। কারণ ছোটবেলা আমার প্রিয় দল ছিল ম্যানইউ।

গত বছর একটি ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গ্লেজার পরিবার ক্লাবটি বিক্রি করতে চাচ্ছেন। তবে এরজন্য ৪ বিলিয়ন পাউন্ডের বেশি দাম দিতে হবে।

বর্তমানে প্রায় ২৬৯ বিলিয়ন ডলারের মালিক ইলন মাস্ক। তাই তার পক্ষে ৫ বিলিয়ন ডলারের বিনিময়ে ইউনাইটেড কিনে নেওয়া অসম্ভব কোনো বিষয় নয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com