1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
Title :
প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার

কর্মসংস্থান ব্যাংকে নতুন এমডি শিরীন আখতার

  • আপডেট : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২, ২.৩১ পিএম
  • ৫০৯ Time View

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিরীন আখতারকে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ০২(দুই) বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেন করা হলে তিনি (সোমবার ২০ ডিসেম্বর) ২০২১ তারিখে কর্মসংস্থান ব্যাংকে যোগদান করেছেন।

(শুক্রবার ১৪ ডিসেম্বর) ২০২১ তারিখে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অবসর গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী অর্জনের পর বিআরসি’র মাধ্যমে ১৯৮৮ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। অগ্রণী ব্যাংকে কর্মকালে শাখা ব্যবস্থাপক, বিভাগীয় প্রধান, সিএফও, ফরিদপুর, সিলেট, ঢাকা সার্কেল-২ ও ময়মনসিংহ বিভাগের সার্কেল প্রধানের দায়িত্বে ছিলেন। কর্মজীবনে তিনি এমবিএ, এলএলবি ও ডিএআইবিবি ডিগ্রী অর্জন করেন।

শিরীন আখতার ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, মোহাম্মদপুর থানা, ঢাকার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুমা আয়েশা রহমান এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক সহকারী পরিচালক মরহুম খলিলুর রহমানের জ্যেষ্ঠ কন্যা। উপমহাদেশের প্রখ্যাত হেকিমী চিকিৎসক হেকিম হাবিবুর রহমান আখুনজাদার প্রপৌত্রি ও বহু ভাষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর নাতবৌ। তিনি ০১(এক) পুত্র সন্তানের জননী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com