1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট ‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির

লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর স্মরণে আলোচনা সভা

  • আপডেট : সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৬.১২ পিএম
  • ২৬১ Time View

লক্ষ্মীপুরে লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ আগস্ট) সকালে প্রতিষ্ঠান মিলনায়তনে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আবদুল গফুরের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মো. মুরাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- ম্যানেজিং কমিটির সদস্য মো. কামরুজ্জামান মোল্লা, মো. বাবর উদ্দিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল খায়ের, বেলায়েত হোসেন, দেলোয়ার হোসেন, মো. আলী, জাকির হোসেন, আসাদুল ইসলাম, মানজুর এলাহী, মো. দেলোয়ার, কুলসুম আক্তার, রোকেয়া আক্তার, দিপা আক্তার, জসিম উদ্দিন, অফিস সহকারী আসিফ ইকবাল শরিফসহ শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার মহানায়ক। কিন্তু স্বাধীনতা বিরোধীরা স্বপরিবারে তাঁকে হত্যা করেছে। এটি ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায়।

আলোচনা সভা ও দোয়া শেষে বঙ্গবন্ধুর স্মৃতিচারণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর ভাষণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com