1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৪তম সভা অনুষ্ঠিত দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

‘বেহেশতে আছি’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট : শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ৯.৩৬ পিএম
  • ১৯১ Time View

‘আমরা সুখে আছি, বেহেশতে আছি’- এমন মন্তব্যের কারণে আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তবে মন্ত্রী নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘বেহেশতের কথা আমি বলেছি, কম্পারেটিভ টু আদার কান্ট্রি (অন্য দেশের সঙ্গে তুলনা করে)। আর আপনারা সব জায়গায় লিখেছেন ‘‘বেহেশত বলেছেন’’, মানে টুইস্ট করা হয়েছে। আমাদের মূল্যস্ফীতি অন্য দেশের তুলনায় কম। বলেছি, অন্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি এবং তাদের তুলনায় আমরা বেহেশতে আছি, এই কথা বলেছিলাম। কিন্তু আপনারা (সাংবাদিকরা) এক্কেবারে উল্টা!’

শনিবার (১৩ আগস্ট) দুপুরে সিলেট জেলা পরিষদ আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। সেখানে তিনি আগের দিনের করা মন্তব্যের ব্যাখ্যা দেন।

এর আগে শুক্রবার মন্ত্রী বলেছিলেন, ‘বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে, সুখে আছে। সারাবিশ্বে মন্দার ভাব আসছে। অন্যান্য দেশের তুলনা করলে আমরা তো সুখে আছি, বেহেশতে আছি বলতে হবে। মুদ্রাস্ফীতি ইংল্যান্ডে ১২ ভাগ, টার্কিতে ৬৭ ভাগ, পাকিস্তানে ৩৭ ভাগ, শ্রীলঙ্কায় ১৫০ ভাগ, আর আমরা ৭ ভাগ…. সেই দিক দিয়ে আমরা (ভালো আছি)।’

তিনি আরও বলেছিলেন, ‘বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে; একটি পক্ষ এমন প্যানিক ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করছে। এটার কোনও ভিত্তি নেই। তবে আমরা এ মুহূর্তে চ্যালেঞ্জে আছি। বৈশ্বিক মন্দার কারণে আমরাও কিছুটা সংকটে। কিন্তু আমাদের যথেষ্ট রিজার্ভ আছে। আগাম সতর্কতা হিসেবে আমরা কিছুটা সাশ্রয়ী হওয়ার চেষ্টা করছি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com