1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

সুহৃদ ইন্ডাস্ট্রিজ দর বাড়ার শীর্ষে

  • আপডেট : বুধবার, ১০ আগস্ট, ২০২২, ৬.৪৬ পিএম
  • ৯৭ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড । আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা  বা ৫.০৮ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২ হাজার ৪২ বারে ৪১ লাখ ২৯ হাজার ৬৫৫টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এস.আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৫.০১ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে আমান ফিড লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৬০ পয়সা বা ৪ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাপেক্স স্পিনিং, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, আলিফ ইন্ডাস্ট্রিজ, ডেসকো, ডমিনেজ স্টিল, বিডি থাই ফুড ও সোনালী পেপার লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com