1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

স্বর্ণালংকার বিক্রি ও পরিবর্তনে বেশি অর্থ পাবেন গ্রাহক

  • আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৯.২৯ পিএম
  • ১৫৬ Time View

স্বর্ণালংকার বিক্রি ও পরিবর্তন করলে আগের তুলনায় বেশি হারে অর্থ পাবেন গ্রাহক বা ক্রেতারা। কেনার পর অলংকার ফেরত দিলে ক্রেতারা ৮৫ শতাংশ অর্থ ফেরত পাবেন। আর পরিবর্তন করলে ৯২ শতাংশ অর্থ পাবেন।

সোমবার (৮ আগস্ট) দেশের স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এর আগে, ক্রেতারা স্বর্ণালংকার ফেরত দিয়ে ৮০ শতাংশ অর্থ ফেরত পেতেন। আর স্বর্ণালংকার পরিবর্তনের ক্ষেত্রে ৯০ শতাংশ অর্থ পেতেন। সেই হিসাবে এখন থেকে স্বর্ণালংকার ফেরত দিয়ে ক্রেতারা পাঁচ শতাংশ এবং পরিবর্তনের ক্ষেত্রে দুই শতাংশ অর্থ বেশি পাবেন।

বাজুস জানিয়েছে, সম্প্রতি বাজুসের এক সভায় ক্রেতাদের সুবিধার্থে স্বর্ণালংকার এক্সচেঞ্জ (পরিবর্তন) এবং পারচেজের (ক্রেতার কাছ থেকে কেনা) হার কমানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, স্বর্ণালংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৮ শতাংশ এবং পারভেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ যাবে। সেই সঙ্গে স্বর্ণালংকার বিক্রির সময় প্রতি গ্রামে ৩০০ টাকা মজুরি দিতে হবে।

এতদিন স্বর্ণালংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১০ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ২০ শতাংশ বাদ দেওয়া হতো। এ হিসাবে এখন থেকে স্বর্ণালংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ৫ শতাংশ বেশি অর্থ পাবেন ক্রেতারা।

এদিকে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সম্প্রতি দেশের বাজারে চার দফা স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সর্বশেষ গত ৭ আগস্ট সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৯৮৩ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ৩৩১ টাকা করা হয়েছে। দেশের ইতিহাসে এ দর সর্বোচ্চ। আর ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮৬৭ টাকা বাড়িয়ে ৮০ হাজার ৪৮২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ৬৮ হাজার ৯৯৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে ৫৬ হাজার ৯৭৯ টাকা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com