1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
Title :
বৈদ্যুতিক স্থাপনা পরিদর্শনের ফি ২০ হাজার থেকে ৩০ লাখ টাকা দুর্গাপূজার ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ব্যাংক ও পুঁজিবাজার কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক-২৭৫ কুমিল্লা সীমান্তে ৩৯ লাখ টাকার মুল্যেী ভারতীয় শাড়ি উদ্ধার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার গাইবান্ধায় জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩২৮ শিক্ষার্থী আলমডাঙ্গার বলিয়ারপুরে কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিস (সিডিএস) এর উদ্যোগে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা আনসার-মুহাজির ভ্রাতৃত্ব: মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ মুল সোপান শীর্ষক জাতীয় সীরাতুন্নবী (স) সেমিনার দিনাজপুরের বীরগঞ্জে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি পালন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু; প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা

‘গোল্ডেন সিক্স’ ধারাবাহিক নাটকে ক্রিকেটার আশরাফুল ও জাহানারা

  • আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৭.২৭ পিএম
  • ১৭১ Time View

জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। এক ঘণ্টার নাটক ও বিজ্ঞাপনের পর এবার ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। শুধু আশরাফুল একা নন, তার সঙ্গে অভিনয় করবেন জাতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্য জাহানারা আলম। তাদের দুজনকে নিয়ে ‘গোল্ডেন সিক্স’ নামে ধারাবাহিকটি রচনা ও নির্মাণ করেছেন তারিক মুহাম্মদ হাসান।

নির্মাতা জানান, এতে জাভেদ চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ আশরাফুল এবং জাহান চরিত্রে থাকছেন জাহানারা আলম। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন যাহের আলভী, শেহতাজ, চমক, মিহি আহসান, তিথি, অলিউল হক রুমী, মুকিত জাকারিয়া, শরাফ আহমেদ জীবন, সোহেল খান, মুসাফির সৈয়দ এবং সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত।

নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা তারিক মুহাম্মদ হাসান জানান, শিমুলতলী গ্রামের যুবক হাসান মাটি খুঁড়তেই বেরিয়ে আসে একটা ধাতব বাক্স। খুলে হাসান দেখে বাক্সভর্তি সোনার বার! চমকে ওঠে হাসান। ভাবে সে গুপ্তধন পেয়ে গেছে। কিন্তু ঝামেলা হয় একটা। পুরো ঘটনাটা দেখে ফেলে গ্রামের দুষ্ট ব্যবসায়ী সদরুলের কর্মচারী রূপচাঁদ। সে পুরো ঘটনাটা জানাতে এক দৌড়ে চলে যায় সদরুলের কাছে। হাসান ভাবে, যেহেতু মাখন ও সদরুল এই গুপ্তধন পাওয়ার কথা জেনে গেছে, তার মানে পুরো গ্রামসহ এই ঘটনা রাষ্ট্র পর্যন্ত যেতে বেশি সময় লাগবে না। তার মানে এই গুপ্তধন ধরে রাখতে কষ্ট হবে তার। সে এক মুহূর্ত ভাবে ও গুপ্তধনের বাক্সটা নিয়ে চলে যায়। চলতে থাকে গল্পের নাটকীয়তা।

জানা গেছে, আগামী ৯ আগস্ট থেকে বেসরকারি চ্যানেল আরটিভির পর্দায় দেখা যাবে ধারাবাহিক নাটকটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com