1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Title :
বৈদ্যুতিক স্থাপনা পরিদর্শনের ফি ২০ হাজার থেকে ৩০ লাখ টাকা দুর্গাপূজার ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ব্যাংক ও পুঁজিবাজার কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক-২৭৫ কুমিল্লা সীমান্তে ৩৯ লাখ টাকার মুল্যেী ভারতীয় শাড়ি উদ্ধার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার গাইবান্ধায় জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩২৮ শিক্ষার্থী আলমডাঙ্গার বলিয়ারপুরে কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিস (সিডিএস) এর উদ্যোগে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা আনসার-মুহাজির ভ্রাতৃত্ব: মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ মুল সোপান শীর্ষক জাতীয় সীরাতুন্নবী (স) সেমিনার দিনাজপুরের বীরগঞ্জে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি পালন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু; প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক পেলেন ৫ নারী

  • আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২, ১২.৫৯ পিএম
  • ১৫৫ Time View

এ বছর ‘ক’ শ্রেণিভুক্ত সর্বোচ্চ জাতীয় পদক ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’ পদক পেয়েছেন পাঁচজন বিশিষ্টনারী।

সোমবার (৮ আগস্ট) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে পদক বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষ থেকে পদক তুলে দেন অনুষ্ঠানের সভাপতি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

এ বছর রাজনীতি ক্ষেত্রে সিলেট জেলার সৈয়দা জেবুন্নেছা হক, অর্থনীতি ক্ষেত্রে কুমিল্লা জেলার সংসদ সদস্য সেলিমা আহমাদ, শিক্ষা ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপচার্য অধ্যাপক নাসরীন আহমাদ, সমাজসেবা ক্ষেত্রে কিশোরগঞ্জ জেলার মোছা. আছিয়া আলম এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে গোপালগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্য (যুদ্ধকালীন কমান্ডার) বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক পেয়েছেন।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিবস ৮ আগস্টকে সরকার ‘ক’ শ্রেণির জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে। আজ জাতীয়ভাবে বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। বঙ্গমাতার অবদানকে চিরস্মরণীয় করার লক্ষ্যে এবছর রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সমাজসেবা এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন বিশিষ্টনারীকে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২২’ দেওয়া হয়েছে।

পদক বিতরণ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com