1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

কম সুদে ঋণ পাবেন গম ও ভুট্টা চাষিরা

  • আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২, ৮.০৪ পিএম
  • ১২৮ Time View

গম ও ভুট্টা চাষিদের জন্য ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। নতুন এ প্রণোদনা প্যাকেজ থেকে কৃষক সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ পাবেন। আমদানি কমাতে ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় কৃষি খাতকে গুরুত্ব দিয়ে উৎপাদন বাড়াতে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।

রোববার (০৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশে এখনো গম ও ভুট্টা আমদানি করতে হয়। বর্তমানে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে আমদানি ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে দেশে এসব কৃষিপণ্য উৎপাদন বাড়াতে নতুন ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল ঘোষণা করা হবে। তিন বছর মেয়াদি এ তহবিল থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো শূন্য দশমিক ৫ শতাংশ সুদে অর্থ পাবে। ব্যাংকগুলো গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ দেবে।

সিরাজুল ইসলাম জানান, সর্বশেষে বাংলাদেশ ব্যাংকের বোর্ড মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। শীঘ্রই বিষয়টি নিয়ে সার্কুলার জারি করা হবে।

কোভিড পরবর্তী আর্থিক সংকট মোকাবিলায় দেশের কৃষি খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সেসময় কৃষি কর্মকাণ্ড অধিকতর গতিশীল করার লক্ষ্যে কৃষির বিভিন্ন খাত স্বল্প সুদে প্রয়োজনীয় ঋণ প্রবাহ নিশ্চিত করতে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২২-২০২৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের বার্ষিক কৃষি ও পল্লী­ঋণ বিতরণের লক্ষ্য ঠিক করেছে ৩০ হাজার ৯১১ কোটি টাকা। যা গত অর্থবছরের চেয়ে ৮ দশমিক ৮৮ শতাংশ বেশি। গত অর্থবছরে কৃষি ঋণের লক্ষ্য ছিল ২৮ হাজার ৮৩৪ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com