1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

মুস্তাফিজ ইনজুরিতে

  • আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২, ১২.২৫ পিএম
  • ১০৬ Time View

ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন লিটন দাস। ইনজুরিতে পড়েছেন পেসার শরিফুল ইসলামও। এশিয়া কাপে খেলা নিয়ে শঙ্কা রয়েছে লিটনের।

এর মাঝেই আরেক পেসার মুস্তাফিজুর রহমানের ইনজুরি চিন্তায় ফেলে দিয়েছে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টকে। জানা গেছে গোড়ালির চোটে ভুগছেন এই পেসার।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোটে পড়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানও। এরই মধ্যে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। জিম্বাবুয়ের বিপক্ষে আঙুলে ব্যথা পেয়েছিলেন তিনি। পরে জানা যায় তার আঙুলে চিড় ধরা পড়েছে। এর ফলে ওয়ানডে সিরিজ না খেলেই তাকে দেশে ফিরতে হয়েছে।

জিম্বাবুয়ে সফরে না থাকা ক্রিকেটারদের মধ্যে পিঠের চোটে ভুগছেন মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী। এরই মধ্যে তিনি পুনর্বাসন শুরু করেছেন। এশিয়া কাপ দিয়ে আবারও মাঠে ফেরার কথা রয়েছে তার।

ইনজুরির কারণে দীর্ঘদিন দলের বাইরে থাকা মোহাম্মদ সাইফউদ্দিন আবারও পুরোনো চোটে ভুগছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের টি-টোয়েন্টি দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার পর ছাড়পত্র দেয়া হয়েছিলো তাকে। যদিও নিয়মিত প্রস্তুতির সময় পিঠে ব্যথা অনুভব করায় ইনজেকশন নিতে হচ্ছিল তাকে। তবে তাকে পুরোদমে সুস্থ করে তুলতে ভারতে পাঠায় বিসিবি। সেখান থেকে ফিরে পুনর্বাসনের মধ্যে আছেন তিনিও।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com