1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

ভোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত, ৩৬ পুলিশের নামে মামলা

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ৭.৪৮ পিএম
  • ৩৫২ Time View

ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম নিহত হওয়ার ঘটনায় ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আরমান হোসেনসহ ৩৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) আবদুর রহিমের স্ত্রী খাদিজা বেগম ভোলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ ট্রুম্যান জানান, বিচারক আলী হায়দার কামাল মামলাটি আমলে নিয়ে আগামী ৮ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। তবে নিহতের স্ত্রী মামলাটি র‌্যাব বা বিচারিক আদালতকে তদন্তের জন্য অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, বিদ্যুতের লোডশেডিং এবং জ্বালানি খাতে ‘অব্যবস্থাপনার’ প্রতিবাদে সারাদেশে কর্মসূচির অংশ হিসেবে গত ৩১ জুলাই ভোলা জেলা সদরেও বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ছিল বিএনপির। সেদিন নেতা-কর্মীরা জেলা কার্যালয়ে সমাবেশ করে মিছিলের প্রস্তুতি নিলে পুলিশের সঙ্গে সংঘাত বাধে। এই সংঘর্ষে গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম। ওই ঘটনায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নূরে আলমের মাথায় গুলি লাগে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com