1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

ভারতকে উড়িয়ে সিরিজ পেল প্রোটিয়ারা

  • আপডেট : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২, ১০.৪০ পিএম
  • ৫৫৭ Time View

তৃতীয় দিনেই দক্ষিণ আফ্রিকা পেয়েছিল জয়ের হাতছানি। তাতেই স্বাগতিকরা বুনেছিল জয়ের স্বপ্নমালা। চতুর্থ দিনে এসে স্বপ্নটা হলো। সফরকারী ভারতকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা। 

কেপটাউনের এ জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে জিতল দক্ষিণ আফ্রিকা।

ম্যাচসেরা ও সিরিজ সেরা কিগান পিটারসেন ১১৩ বলে ১০ বাউন্ডারি ৮২ রানের দুরন্ত এক ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দেন। রসি ফন ডার ডুসেন (৪১*) ও টেম্বা বাভুমা (৩২*) ১০৫ বলে ৫৭* রানের হার না মানা পার্টনারশিপ গড়ে দক্ষিণ আফ্রিকাকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ২১২ রানের স্কোরটা ছুঁয়ে ফেলে আফ্রিকার দলটি।

তার আগে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১০১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। ৪৮ রান নিয়ে দিনের খেলা শুরু করেন কিগান পিটারসেন। 

প্রথম ইনিংসে ভারতের ২২৩ রানের জবাবে প্রোটিয়া প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২১০ রানে। রিশব পান্তর সেঞ্চুরির পরও দ্বিতীয় ইনিংসে ভারত গুটিয়ে গেছে ১৯৮ রানে। সফরকারীরা পায় ২১১ রানের লিড।

ভারতের হয়ে একটি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ, শার্দুল ঠাকুর ও মোহামেদ শামি। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com