1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

যাত্রীর মারধরে বাসচালকের মৃত্যু

  • আপডেট : বুধবার, ৩ আগস্ট, ২০২২, ১১.৫৬ এএম
  • ১২৮ Time View

সাভারের আশুলিয়ায় যাত্রীর মারধরে মো.আরিফ (২৬) নামে এক বাসচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার নরসিংহপুর ইটখোলা বাস স্ট্যান্ডে কিরণমালা পরিবহনের চালকের সঙ্গে যাত্রীর মারধরের ঘটনা ঘটে।

নিহত বাসচালক আরিফ শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বেশগ্রিপাড়ার মো. মোস্তফার ছেলে। তিনি গাজীপুরের কোনাবাড়ি এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কোনাবাড়ি থেকে কিরণমালা পরিবহনের একটি বাস মিরপুরে যাওয়ার পথে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর বাস-স্ট্যান্ডে পৌঁছালে অজ্ঞাত এক যাত্রী ভাড়া না দিয়েই ইটখোলা বাস-স্ট্যান্ডে নেমে যান। এ নিয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বাসচালক আরিফ। এ সময় ওই যাত্রীসহ পথচারীরা এগিয়ে এসে বাসচালককে মারধর শুরু করে। এতে মারাত্মক অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন আরিফ। পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাসটির হেলপার মো. খোকন বলেন, ওই যাত্রী কোনাবাড়ি থেকে বাসে উঠেন। এরপর থেকে ভাড়া চাইলেই তিনি পরে দেবেন বলে জানান। পরে ইটখোলা বাস-স্ট্যান্ডে ভাড়া না দিয়ে তিনি নেমে যান। এ সময় আরিফ ভাই ভাড়া দেওয়ার কথা বললে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। তখন আরিফ ভাই বাস থেকে নেমে যাত্রীর হাত ধরে ভাড়া চান। এ সময় ওই যাত্রী তাকে মারধর শুরু করলে পথচারীরাও এসে যোগ দেয়। আরিফ তখন দৌড়ে বাসে গিয়ে শুয়ে পড়েন। এরপরে অচেতন হয়ে যান। পরে আমরা নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বলেন ঘাড়ে আঘাত লেগে তিনি মারা গেছেন।

আশুলিয়া থানার এসআই আল মামুন কবির বলেন, আমরা খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com