1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
Title :
তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকা টাকার বিপরীতে বাড়ল অধিকাংশ বৈদেশিক মুদ্রার বিনিময় হার ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে চায় বাংলাদেশ ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে লংকাবাংলা ফাইন্যান্স বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি

অবৈধ বৈদেশিক মুদ্রা লেনদেনে জড়িত থাকায় ৩ জন আটক

  • আপডেট : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২, ৯.১৪ পিএম
  • ২৩৫ Time View

বৈদেশিক মুদ্রার অবৈধ লেনদেনে জড়িত থাকায় রাজধানীর দিলকুশার উত্তরা ব্যাংকের বৈদেশিক মুদ্রা লেনদেন শাখা (এডি) থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (০২ আগস্ট) খোলাবাজারে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনের সময় সরেজমিনে এই তথ্য জানা গেছে। এসময় পরিদর্শন দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের জয়েন ডিরেক্টর মোহাম্মদ আলী। তিনি বলেন, ডলার বেচাকেনায় অনিয়ম রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় মানি এক্সচেঞ্জ ও মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোতে আমরা পরিদর্শন শুরু করেছি।

এরই পরিপ্রেক্ষিতে দিলকুশার উত্তরা ব্যাংকের বৈদেশিক মুদ্রা লেনদেন শাখা (এডি) থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তিনজনকে আটক করা হয়েছে। আটক তিনজনই দালাল। তারা গ্রাহকদের লোভ দেখিয়ে ব্যাংক থেকে মানি চেঞ্জারে নিয়ে যাচ্ছিলেন।

তিনি বলেন, আটক তিন ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বাংলাদেশ ব্যাংক গত কয়েকদিন থেকেই বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরাধ জানিয়ে আসছে এই খাতে অবৈধ প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি বাড়াতে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

এর আগে, গত রোববার কয়েকটি মানি চেঞ্জার প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ডলার কেনাবেচায় অনিয়ম পাওয়ায় তিনটির লাইসেন্স স্থগিতসহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বাংলাদেশ ব্যাংক। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার আরও দুই মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক।

পাশাপাশি লাইসেন্স ছাড়া ব্যবসা করায় নয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ‘ডলারের বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল এ পর্যন্ত ৮০টি মানি চেঞ্জার পরিদর্শন করেছে। এর মধ্যে ৪২টি প্রতিষ্ঠানকে ডলার কেনাবেচায় বিভিন্ন অনিয়মের কারণে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আর পাঁচটি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করা হয়েছে। এমন অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com