1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
Title :
সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি ইবনে সিনা ফার্মার ৭৭ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের সম্মতি নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা

২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন শিপমেন্টে শীর্ষস্থানে স্যামসাং

  • আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২, ৫.৫৫ পিএম
  • ২১২ Time View

[ঢাকা, আগস্ট ০১, ২০২২] মার্কেট রিসার্চ ফার্ম ক্যানালিস জানিয়েছে এ বছরের দ্বিতীয় প্রান্তিকে
স্মার্টফোন শিপমেন্টে পৃথিবীর সবচেয়ে বড় স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং। স্যামসাং এর গ্যালাক্সি
এ সিরিজের ডিভাইসগুলোর রপ্তানির বৃদ্ধির কারণে ব্র্যান্ডটি এই লক্ষ্য পূরণের সক্ষমতা অর্জন
করতে পেরেছে। স্মার্টফোনের বাজারে মন্দা চলা সত্ত্বেও স্যামসাং এর নেতৃত্বের জায়গাটি ধরে
রাখতে পেরেছে।
২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী শিপ হওয়া ২৭৫ মিলিয়ন স্মার্টফোনের মধ্যে স্যামসাং
একাই শিপ করেছে ৬০ মিলিয়ন স্মার্টফোন, যা বিশ্বের স্মার্টফোন বাজারের ২১ শতাংশ। গত বছর
বিশ্বের স্মার্টফোন বাজারের স্যামসাং -এর হিস্যা ছিলো ১৮ শতাংশ। গ্যালাক্সি এস২২ এবং
গ্যালাক্সি এ সিরিজের স্মার্টফোনগুলোর বিক্রি বেড়ে যাওয়াতে রপ্তানির এই লক্ষ্যমাত্রা অর্জিত
হয়েছে।
এ নিয়ে স্যামসাং মোবাইলের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “স্যামসাং সবসময়
ক্রেতাদের জন্য সর্বাধুনিক উদ্ভাবন নিয়ে আসতে চায়, যা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে
আরও বেশি উৎসাহিত করে। এই লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে সহায়তা করায় আমাদের সকল
ক্রেতাকে ধন্যবাদ জানাই। সামনের দিনগুলোতেও ক্রেতাদের জন্য সর্বোত্তম প্রযুক্তি নিশ্চিতে
আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

-শেষ-

স্যামসাং-
টেলিভিশন ও রেফ্রিজারেটরের ক্ষেত্রে বৈশ্বিকভাবে এক নম্বর ব্র্যান্ড স্যামসাং ইলেক্ট্রনিকস।
রূপান্তরমূলক ধারণা ও প্রযুক্তির মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিক্স বিশ্বব্যাপী অনুপ্রেরণামূলক এবং
অগ্রগতির কাজ করছে। প্রতিষ্ঠানটি টিভি, স্মার্টফোন, ওয়্যারেবল ডিভাইস, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স, মেডিকেল ইকুইপমেন্ট, নেটওয়ার্ক সিস্টেম, সেমিকন্ডাক্টর এবং এলইডি সল্যুশনের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখেছে। এ সংক্রান্ত প্রাসঙ্গিক খবরের জন্য অনুগ্রহ করে স্যামসাং নিউজরুম ভিজিট করুন: news.samsung.com
বিস্তারিত জানতে ভিজিট করুন–

ওয়েবসাইট : www.samsung.com/bd
ফেসবুক (স্থানীয়) : www.facebook.com/SamsungBangladesh

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com