1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনায় ৫৩ বেঞ্চ

  • আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২, ২.০০ পিএম
  • ১৫০ Time View

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য ৫৩টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী স্বাক্ষরিত বেঞ্চ গঠন সংক্রান্ত নির্দেশনার বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

সোমবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে এসব বেঞ্চে বিচারকার্য শুরু হয়েছে। প্রধান বিচারপতি ১৬ টি একক এবং ৩৭টি দ্বৈত বেঞ্চসহ সর্বমোট ৫৩টি বেঞ্চ গঠন ও বিচারকদের বিচারিক এখতিয়ার নির্ধারণ করে দিয়েছেন।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ১১ জন অতিরিক্ত বিচারপতিও আজ থেকে বিচারকার্য পরিচালনায় যোগদান করেছেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গতকাল বিকালে তাদের শপথবাক্য পাঠ করান। এর আগে গতকালই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১১ জন নতুন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি।

এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে আইন মন্ত্রণালয় জানায়, সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে তাদের শপথ গ্রহণের তারিখ হতে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়োগ শপথ গ্রহণের দিন থেকে কার্যকর হবে।

নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন- পিআরএল-এ থাকা জেলা ও দায়রা জজ শওকত আলী চৌধুরী, জেলা ও দায়রা জজ আতাবুল্লাহ, ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, ডেপুটি এটর্নি জেনারেল আমিনুল ইসলাম, আইনজীবী আলী রেজা, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল বজলুর রহমান, মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ, টাঙ্গাইলের জেলা জজ ফাহমিদা কাদের, ডেপুটি এটর্নি জেনারেল বশির উল্লাহ, সুপ্রিম কোটের আইনজীবী এস এম মাসুদ হোসেন দোলন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম রবিউল হাসান।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান জানান, হাইকোর্ট বিভাগে নতুন বিচারপতিগণ বিচার কার্যক্রম পরিচালনায় আজ থেকে বেঞ্চে বসেছেন। প্রধান বিচারপতি সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগের জন্য গতকাল বেঞ্চ গঠন করে দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com