1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Title :
সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি ইবনে সিনা ফার্মার ৭৭ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের সম্মতি নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা

শিল্প ও সেবা খাতে ৩০ হাজার কোটি টাকার ঋণ

  • আপডেট : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ১২.০৬ পিএম
  • ২৬৫ Time View

করোনা মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় শিল্প ও সেবা খাত ৩০ হাজার কোটি টাকার ঋণ পাবে। এজন্য বাংলাদেশ ব্যাংক একটি পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে। প্যাকেজের আওতায় আগে যেসব প্রতিষ্ঠান ঋণ সুবিধা পায়নি তারা অগ্রাধিকার পাবে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।

এতে বলা হয়, প্রণোদনা প্যাকেজের ৩য় ও সর্বশেষ পর্যায়ের বাস্তবায়নের লক্ষ্যে শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানের (সিএমএসএমই ছাড়া) জন্য ২৭ হাজার কোটি টাকার প্রণোদনার ঋণ দেয়া হবে।

এছাড়া বেজা, বেপজা ও বাংলাদেশ হাই-টেক কর্তৃপক্ষতে অবস্থিত ‘এ’,‘বি’ ও ‘সি’ টাইপ শিল্প প্রতিষ্ঠান এবং এসব অঞ্চলের বাইরে অবস্থিত শতভাগ বিদেশি মালিকানাধীন ও যৌথ মালিকানাধীন (দেশি ও বিদেশি) প্রতিষ্ঠানের জন্য তিন হাজার কোটি টাকা প্রণোদনা তহবিল ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে এ খাতে ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

যেসব প্রতিষ্ঠান প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ঋণ ও বিনিয়োগ সুবিধা পায়নি সেসব প্রতিষ্ঠান ৩য় পর্যায়ে ঋণ পাবে বলে এতে উল্লেখ করা হয়েছে। এ সুবিধা পাওয়ার জন্য ২০২১ সালের ৩১ ডিসেম্বরের চলতি মূলধন ভিত্তিতে প্রণোদনার ঋণ সীমা নির্ধারিত হবে। যারা প্রণোদনা সুবিধা পেয়েছে তারা অন্য কোনো ব্যাংক থেকে এই প্রণোদনা সুবিধা পাবে না। প্যাকেজের আওতায় ৩য় পর্যায়ে ঋণ বিতরণ কার্যক্রম আগামী বছরের ৩০ জুন পর্যন্ত চলবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com