1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

দুর্নীতি দমন কমিশন ফের মানিলন্ডারিং সংক্রান্ত সব অপরাধের তদন্তভার পেলো

  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৮.২৫ পিএম
  • ১৮৮ Time View

এখন থেকে মানিলন্ডারিং সংক্রান্ত সব ধরনের অপরাধ অনুসন্ধান ও তদন্ত করতে পারবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মাঝখানে দুদকের কাছ থেকে কিছু ক্ষমতা কেড়ে নেওয়া হলেও উচ্চ আদালতের আদেশে আবারও মানিলন্ডারিং সংক্রান্ত সব অপরাধ অনুসন্ধান ও তদন্তের পূর্ণ ক্ষমতা সংস্থাটিকে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে দুদকের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক সাংবাদিকদের এ তথ‌্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘মানিলন্ডারিংয়ের ব্যাপারে আগে সম্পূর্ণ তদন্ত করতে পারবে দুদক। মাঝখানে একটা আইন অ্যামেন্ডমেন্ট করে দুদকের কাছ থেকে কিছু ক্ষমতা নিয়ে যাওয়া হয়। সম্প্রতি হাইকোর্ট একটা রায়ে বলেছেন, শিডিউল অফেন্স যেগুলো আছে, সবগুলো দুদক তদন্ত করতে পারবে। এখন দুদকের এ ক্ষমতা আছে।’

দুদকের কমিশনার বলেন, ‘গত ফেব্রুয়ারিতে হাইকোর্টের এক আদেশে বলা হয়েছে, তফসিলভুক্ত যেকোনো অপরাধের বিষয়ে মানিলন্ডারিং আইনের আওতায় অনুসন্ধান ও তদন্ত করতে পারবে দুদক। আগে মানিলন্ডারিং আইনের আওতায় শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারী সংশ্লিষ্ট অপরাধ অনুসন্ধান করতে পারত সংস্থাটি। এখন থেকে সবগুলো অপরাধ অনুসন্ধান ও তদন্ত করার সুযোগ পাবে দুদক।’

তিনি আরও বলেন, ‘আমরা এখনো অভিযোগগুলো অনুসন্ধান করছি না। বিষয়গুলো নিয়ে ভাববো। হাইকোর্ট বলেছেন, আমরা এটা পারি। কারণ, এখন আইন আছে, আমাদের ওপর নির্দেশনাও আছে। দুদক এখন যেকোনো তদন্ত করতে পারবে, যদি তা তফসিলভুক্ত হয়। এখন আমাদের জনবল লাগবে। আমরা লোক নিয়োগ করছি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com