1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ঢাকা দক্ষিণ সিটির ৬৭৪১ কোটি টাকার বাজেট অনুমোদন

  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৬.২৭ পিএম
  • ১৯৪ Time View

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২২-২৩ অর্থবছরের ৬৭৪১.২৮ কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে এক সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়। সভায় ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়।

২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রসঙ্গে ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমি অত্যন্ত আনন্দিত, আমাদের কাউন্সিলর ও কর্মকর্তাদের নিরলস পরিশ্রমে গত ২ বছরে আমরা ঢাকাবাসীর প্রত্যাশা পূরণে উন্নত ঢাকার ভিত রচনা করতে পেরেছি। আপনারা শুনে খুশি হবেন, সর্বকালের ইতিহাস ভঙ্গ করে বিগত অর্থবছরে আমরা ৮৭৯ কোটিরও বেশি রাজস্ব আয় করেছি। মাত্র দুই বছরের মধ্যে একটি ভঙ্গুর করপোরেশনকে ঢাকাবাসীর আস্থার করপোরেশনে পরিণত করেছি।

বিগত বাজেটগুলো পর্যালোচনা করে মেয়র বলেন, আমি যখন এই করপোরেশন সভায় প্রথম বাজেট উপস্থাপন করি, সেই বাজেটে আমাদের রাজস্ব আদায় ছিল মাত্র ৫১৪ কোটি টাকা। সবার নিরলস পরিশ্রম ও সুষ্ঠু কর্মপরিকল্পনা এবং ব্যবস্থাপনার মাধ্যমে দুর্নীতিবিরোধী কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় আমরা ঢাকাবাসীর আস্থা অর্জনে সক্ষম হয়েছি। এই করোনা মহামারির মধ্যেও গত বছর আমরা ৭০৩ কোটি টাকা রাজস্ব আদায় করেছি। এবার গতবারের চেয়ে ১৭৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করে সেই রেকর্ডও ভেঙেছি।

বাজেট অনুমোদনের পাশাপাশি সভায় করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনকে শুদ্ধাচার পুরস্কার ও করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং অর্থ ও সংস্থাপন কমিটির সভাপতি মোহাম্মদ সেলিমকে শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে পুরস্কার দেওয়া হয়। 

শুদ্ধাচার পুরস্কার হিসেবে রাসেল সাবরিনকে মূল বেতনের এক মাসের বেসিক, ক্রেস্ট, সনদ এবং শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে মোহাম্মদ সেলিমকে ৫০ হাজার টাকা, ক্রেস্ট এবং সনদ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com