1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

পিএসজিতে নেইমার তার জাদু হারিয়েছে

  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৬.২৩ পিএম
  • ১২১ Time View

নেইমারকে বিক্রি করতে পারলেই যেন বাঁচে পিএসজি। ভালো কোনো প্রস্তাব পেলেই তাকে ছেড়ে দেবে ফ্রান্সের লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। কারণ খুব একটা উপকারে আসছেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার এই ক্লাবের সাবেক সতীর্থ থমাস মুনিয়ের দাবি করলেন, পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে নেইমার তার জাদু হারিয়েছেন।

২০১৭ সালে বিশ্ব রেকর্ড দামে যখন নেইমার বার্সা থেকে পার্ক দে প্রিন্সেসে আসেন, তখন তার বড় ভক্ত ছিলেন বরুশিয়া ডর্টুমন্ড ডিফেন্ডার। কিন্তু ফ্রান্সে পা রেখে তার পারফরম্যান্সের স্তর নিচের দিকে নেমেছে মনে করেন মুনিয়ের।

পাঁচ বছর ধরে পিএসজিতে নেইমার। লাগাতার ইনজুরিতে মাঠের বাইরে অনেক সময় কাটালেও খেলেছেন প্রায় দেড়শ ম্যাচ। কিন্তু ন্যু ক্যাম্পে যে চমৎকারিত্ব দেখিয়েছেন, তার ছিটেফোঁটাও দেখা যায়নি প্যারিসে। এতে হতাশ মুনিয়ের।

২০২০ সালে ডর্টমুন্ডে যাওয়ার আগে নেইমারের সঙ্গে তিন মৌসুম কাটানো বেলজিয়ান ফুলব্যাক বললেন, ‘আমাকে স্বীকার করতে হবে যে আমি নেইমারের একজন বড় ভক্ত ছিলাম, যখন সে বার্সেলোনাতে খেলছিল। তবে প্যারিসে, আমার দৃষ্টিকোণ থেকে সে তার জাদু হারিয়েছে।’

গত লিগ মৌসুমের শেষ দিন গোল করে নেইমার প্যারিসের ক্লাবের জার্সিতে গোলের সেঞ্চুরি পূর্ণ করেন। লিগ শিরোপা পুনরুদ্ধারে তিনি করেন ১৩ গোল। আকাঙ্ক্ষিত চ্যাম্পিয়নস লিগে পাননি কোনো গোলের দেখা। নতুন মৌসুমে নেইমার তার জাদু ফিরে পান কি না সেটাই দেখার অপেক্ষা। নাকি অন্য কোনো জার্সিতে দেখা যাবে ৩০ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে!

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com