1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
Title :
প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার

বেক্সিমকোর গ্রিন সুকুক বন্ডের লেনদেন শুরু

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২, ২.২৩ পিএম
  • ৪৭৮ Time View

দেশের পুঁজিবাজারে ইসলামি শরিয়াভিত্তিক প্রথম বন্ড `বেক্সিমকো গ্রিন- সুকুক আল ইসতিসনা’র লেনদেন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাজধানীর নিকুঞ্জ-২ এর ডিএসই টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এই বন্ডের উদ্বোধন করা হয়। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে একযোগে আজ এ বন্ডের লেনদেন শুরু করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম।

ডিএসই সূত্রে জানা গেছে , নতুন তালিকাভুক্ত এ বন্ডের লেনদেন হবে মূল মার্কেটে। পাঁচ বছর মেয়াদি ৩ হাজার কোটি টাকার এ বন্ডের অভিহিত মূল্য ১০০ টাকা। এই দামেই এটির লেনদেন শুরু হবে। তবে ‘এন’ শ্রেণিতে লেনদেন শুরু হবে বলে নিয়ম অনুযায়ী এ বন্ডের শেয়ার কেনার ক্ষেত্রে ৩০ কার্যদিবস ঋণসুবিধা পাবেন না বিনিয়োগকারীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com