1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Title :

হিরো আলমের নামে মামলা

  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৫.২১ পিএম
  • ১৫৮ Time View

আশরাফুল আলম সাঈদ। ‘হিরো আলম’ নামেই তিনি পরিচিত। বিভিন্ন সময় কারণে-অকারণে আলোচনা-সমালোচনায় এই নাম উচ্চারিত হয়েছে। অর্থ আত্মসাতের অভিযোগে এর আগে তার নামে থানায় জিডি হয়। এবার হিরো আলমের নামে মামলা হয়েছে। 

অর্থ জালিয়াতি, ফোনে হুমকি ও সোস্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে অসম্মানের কারণে এই মামলা হয়েছে বলে জানা গেছে। মহানগর হাকিম আদালতে ২৯ নম্বর কোর্টে ৪৬১/২২ ধারায় মামলাটি হয়েছে।

মামলা তদন্তের জন্য হাতিরঝিল থানায় পাঠানো হয়েছে। মামলা করেছেন সাংবাদিক আকাশ নিবির। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

পাঁচ শতাধিক ভিডিওতে মডেল হওয়া হিরো আলম নিয়মিতই কিছু না কিছু আলোচনা ও বিতর্ক তৈরি করেন। এই মামলা তিনি কীভাবে মোকাবিলা করবেন এবার সেটিই দেখার বিষয়। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com