1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

মেসিকে বার্সায় ফেরানোর ইঙ্গিত ক্লাব সভাপতির

  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ১২.১৩ পিএম
  • ১২৩ Time View

বার্সেলোনাতেই পুরো ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন লিওনেল মেসি। থাকছে চেয়েছিলেন প্রাণের প্রিয় ক্লাবে। কিন্তু তাকে বিদায় বলে দেয় লা লিগার ক্লাবটি। কাঁদতে কাঁদতে বার্সা ছাড়েন কিংবদন্তি এই ফুটবলার।

২০২১-২২ মৌসুমের শুরুতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লেখান মেসি। বিনা ট্রান্সফার ফি’তে করা দলবদলে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। যা শেষ হবে আগামী বছরের জুনে।

পিএসজি অধ্যায় শেষ হলে মেসির ভবিষ্যৎ কী? ফুটবল বিশ্বে এই নিয়ে জল্পনা দীর্ঘদিনের। মেসি কি আবারও বার্সেলোনায় ফিরতে পারেন? বার্সার কোচ জাভি তো আর্জেন্টাইন খুদে জাদুকরকে ফিরিয়ে আনতে অনুরোধই করলেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তাকে।

লাপোর্তা কী ভাবছেন? সমর্থকদের জন্য সুখবর। ক্লাব সভাপতি জুয়ান লাপোর্তার কথায় পরিষ্কার ইঙ্গিত, মেসিকে ফিরিয়ে আনতে পারে বার্সা।

৩৫ বছর বয়সি মেসিকে নিয়ে লাপোর্তা জানান, ‘বার্সেলোনার ইতিহাসে সেই সম্ভবত সেরা ফুটবলার। সবচেয়ে কার্যকর ফুটবলার। বার্সেলোনার ইতিহাসে তার তুলনা শুধু জোহান ক্রুইফের সঙ্গেই করা যায়।’

আর্থিক সংকট মেটাতে গিয়ে এমন একজন ফুটবলারকেই কি না ঝেড়ে ফেলতে হলো বার্সেলোনার! সেই সিদ্ধান্ত নিয়ে লাপোর্তা বললেন, ‘একদিন তো এমনটা ঘটতেই হতো। আমাদের এমন একটা সিদ্ধান্ত নিতে হয়েছে। বাস্তবতা হচ্ছে কোনো ফুটবলার বা কোচই প্রতিষ্ঠানের উর্ধ্বে নয়।’

লাপোর্তা এরপরই কার্যত ‘বোমা’ ফাটিয়েছেন। তার কথা, ‘আমি মনে করি না, মেসি-অধ্যায় শেষ হয়ে গেছে। আর মেসির অধ্যায় যে এখনও খোলা আছে, সেটি নিশ্চিত করা আমাদেরই দায়িত্ব।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com