1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Title :
কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ প্রেমিকার বিয়ে হওয়ায় ভৈরবে আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা সিলেট বিভাগের ৬ নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে, প্লাবিত হচ্ছে নিম্ন এলাকা হবিগঞ্জে খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ব্যাপক ক্ষতি সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন

পাকিস্তান দিশাহারা লঙ্কানদের ঘূর্ণিতে

  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ১০.৩৪ এএম
  • ৮৯ Time View

গল টেস্টের প্রথম দিনেই উইকেট থেকে বড়তি সুবিধা পেয়েছেন স্পিনাররা। দ্বিতীয় দিনে তারা যে আরও বেশি টার্ন পাবেন সেটা অনুমিতই ছিল। ৬ উইকেটে ৩১৫ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কা ৩৭৮ রানে অলআউট হয়েছে। এরপর ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান তোলেছে পাকিস্তান।

আগের দিনের ৬ উইকেটে ৩১৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। প্রথম দিনে ব্যাটিংয়ে দাপট দেখালেও এদিন খুব একটা সুবিধা করতে পারেননি লঙ্কান ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। আগের দিনের অপরাজিত ব্যাটার দুনিথ ওয়েলালাগে ১১ রানে সাজঘরে ফিরেন। এরপর রমেশ মেন্ডিসকে নিয়ে বড় সংগ্রহের পথেই এগোচ্ছিলেন নিরোশান ডিকওয়েলা। তবে এই উইকেটকিপার ব্যাটার হাফ সেঞ্চুরি করার পরপরই সাজঘরে ফিরেছেন। আর শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে মেন্ডিসের ব্যাট থেকে এসেছে ৩৫ রান।

শেষ পর্যন্ত ১০৩ ওভারে ৩৭৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট শিকার করেছেন নাসিম শাহ এবং ইয়াসির শাহ। এরপর ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোচট খায় পাকিস্তান। আগের টেস্টের সেঞ্চুরিয়ান আব্দুল্লাহ শফিক এদিন ডাক মেরে সাজঘরে ফেরেন। এরপর বাবর আজমও দ্রুতই ফিরেছেন। পাকিস্তানের অধিনায়কের ব্যাট থেকে এসেছে ১৬ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। ইমাম উল হক, মোহাম্মদ রিজওয়ান কিংবা ফাওয়াদ আলম তাদের কেউই থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি।

মিডল অর্ডারে আগা সালমান এদিন পাকিস্তানের বিপর্যয় সামাল দেন। তাবে তিনিও সাজঘরে ফিরেছেন হাফ সেঞ্চুরি করে। তার ব্যাট থেকে এসেছে ৬২ রান। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৯১ রান তোলে দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। প্রথম ইনিংসে এখনও ১৮৭ রানে পিছিয়ে আছে তারা। লঙ্কানদের হয়ে ৪২ রানে ৩ উইকেট শিকার করেছেন রমেশ মেন্ডিস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com