1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

  • আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২, ১২.০৬ পিএম
  • ১২১ Time View
Beximco

সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৪৫ কোটি ৫৮ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটি ১ কোটি ১৯ লাখ ২৩ হাজার ২৩০টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। কোম্পানিটির ১৫ লাখ ৭০ হাজার ২১২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৮ কোটি ১৯ লাখ টাকা।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৫০ লাখ ১৪ হাজার ৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৫ কোটি ৪৯ লাখ ২৯ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, কেডিএস অ্যাক্সেসরিজ, ওরিয়ন ইনফিউশন, তিতাস গ্যাস, ফরচুন সুজ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com