1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
Title :
কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ, জানাল এস আলম কোল্ড রোলড স্টিলস দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের

অস্থির সপ্তাহের শেষে স্বস্তির আভাস

  • আপডেট : শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ৫.৩৭ পিএম
  • ১৭১ Time View

টানা দর পতনের ধারাবাহিকতাকে সঙ্গী করে শেষ হয়েছে পুঁজিবাজারের আরও একটি সপ্তাহ। তবে এ সপ্তাহের মাঝমাঝি পতনের তীব্রতা আগের সপ্তাহগুলোকে ছাড়িয়ে গিয়েছিল। বাজার হয়ে উঠেছিল চরম অস্থির। তবে বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে এসে বাজারে ঘুরে দাঁড়ানোর আভাস দেখা যায়। তাতে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে বিনিয়োগকারীদের মধ্যে।

সর্বশেষ সপ্তাহের প্রথম দিন দরপতন সহনীয় থাকলেও পরের দু’দিন এর তীব্রতা বেড়ে যায়। তবে শেষ দিনে পতনের তীব্রতা একেবারেই কমে যায়।

আলোচিত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া মাত্র ২৯ ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। কমেছে ৫৭ শতাংশের দাম। আর ১২ শতাংশ কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত। এ সপ্তাহে ডিএসইতে ৩৮১ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ২১৯টির। আর ৪৭টির দাম ছিল অপরিবর্তিত।

গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৯৭ দশমিক ৯৯ পয়েন্ট কমেছে, যার হার ৩ দশমিক ১৩ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি  ৪২ দশমিক ৪৫ পয়েন্ট কমেছিল। সপ্তাহ শেষে সূচকটির অবস্থান দাঁড়িয়েছে ৬ হাজার ১২৬ দশমিক ৫২ পয়েন্ট।

এ সপ্তাহে শরীয়াহ সূচক ডিএসইএক্স শরীয়াহ ইন্ডেক্স ৩২ দশমিক ২৭ পয়েন্ট কমেছে।

অন্যদিকে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৭৩ দশমিক ০২ পয়েন্ট কমেছে।

আলোচিত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন ১৫ দশমিক ২৯ শতাংশ কমে ৫৫৪ কোটি ১৪ লাখ টাকা হয়েছে। যা আগের সপ্তাহে ছিল ৬৫৫ কোটি ১৪ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com