শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জমি বিরোধে বরিশালে যুবককে শাবল দিয়ে কুপিয়ে জখম  নড়াইলের নড়াগাতীতে রেকর্ডীয় সম্পত্তি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণে থানায় অভিযোগ  কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নবীনগরে ৩ সাংবাদিককে অবরুদ্ধ করার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যে শান্তির আশায় তেলের দামে আবারও পতন বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.০৪ বিলিয়ন ডলার ক্রাউন সিমেন্টে ৪৬ লাখ শেয়ার উপহার দিচ্ছেন ভাইস চেয়ারম্যান পুঁজিবাজারে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা অবিলম্বে বিডিআর নাম পুনঃপ্রবর্তনের দাবি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং

আইএমএফকে প্রণোদনা ও খেলাপির তথ্য দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৩০২ Time View

প্রণোদনা প্যাকেজ এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর উচ্চ খেলাপি নিয়ে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ) কর্তৃক নানামুখি প্রশ্নের সম্মুখীন হয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের সাথে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের (আইএমএফ) পূর্বনির্ধারিত এক বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, করোনা মহামারিতে অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় গত বছর ঋণ গ্রহীতারা কোনো টাকা পরিশোধ না করলেও খেলাপি দেখাতে পারেনি কোন ব্যাংক। এছাড়া আগামী ডিসেম্বর পর্যন্ত ঋণ পরিশোধে একরকম ছাড় দিয়ে রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। তবুও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে কেন খেলাপি ঋণ বাড়ছে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে জানতে চেয়েছে আইএমএফ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছর একজন গ্রাহকের যে পরিমাণ ঋণ পরিশোধ করার কথা, আগামী ডিসেম্বরের মধ্যে তার ২৫ শতাংশ পরিশোধ করলেও তাকে আর খেলাপি করা যাবে না। এরপরও চলতি বছরের সেপ্টেম্বর মাস শেষে ব্যাংকিং খাতের মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে ১২ লাখ ৪৫ হাজার ৩৯১ কোটি ৫৮ লাখ টাকা। এর মধ্যে এক লাখ এক হাজার ১৫০ কোটি টাকা খেলাপিতে পরিণত হয়েছে। যা মোট ঋণের ৮ দশমিক ১২ শতাংশ। করোনার শুরুর বছর ২০২০-এর ডিসেম্বরে খেলাপি ঋণ ছিল ৮৮ হাজার ৭৩৪ কোটি টাকা, যা মোট ঋণের ৭ দশমিক ৬৬ শতাংশ। সে হিসাবে চলতি বছরের প্রথম ৯ মাসে খেলাপি ঋণ বেড়েছে ১২ হাজার ৪১৬ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS