সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
এশিয়ার শেয়ারবাজারে বড় ধস বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি মুক্তির প্রভাত- মো : মামুন মোল্যা  ঈদের ছুটি শেষ, কাল থেকে খুলছে অফিস-আদালত পারমাণবিক স্থাপনায় হামলা হলে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের পেট্রোল পাম্পে জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে পাম্পগুলো বন্ধ হওয়ার আশংকা মালিক সমিতির প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ইসরাইলে ইরানের সরাসরি হামলা হরমুজ প্রণালী খুলতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ইরানকে ট্রাম্পের হুমকি স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির কর্মসূচি জানালেন রিজভী

ঢাকা-বরিশাল মহাসড়কের মাই‌ক্রোবা‌সে বাসের ধাক্কায় পাঁচজন নিহত,আহত ১২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১২৮ Time View

বরিশাল অফিস : ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে থেমে থাকা মাই‌ক্রোবা‌সে বাসের ধাক্কায় পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। মহাসড়‌কের নতুন শিকারপুর এলাকায় বৃহস্পতিবার দুপুর সা‌ড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রুহুল আমিন, আবদুর রহমান, মো. হাসান, নুরুল আমিন ও শ‌হিদুল ইসলাম। তাদের সক‌লের বাড়ি গাজীপু‌রের কোনাবা‌ড়ি এলাকায়। তথ্য নিশ্চিত করেছেন উজিরপুর থানার প‌রিদর্শক মো‌মিন উ‌দ্দিন। তিনি বলেন, ‘দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। উভয় গা‌ড়ির আহত ১২ যাত্রীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গৌরনদী হাইও‌য়ে থানার সা‌র্জেন্ট মাহাবুব ইসলাম ব‌লেন, মোল্লা প‌রিবহ‌নের এক‌টি বাস পটুয়াখালী থে‌কে ঢাকা যা‌চ্ছি‌ল। এদিকে যাত্রী নিয়ে ঢাকার থে‌কে ব‌রিশা‌লে যাচ্ছিল মাই‌ক্রোবাস। পথে শিকারপুর এলাকায় পৌঁছালে মাইক্রোবাসের পেছনের একটি চাকা পাংচার হয়ে সড়কের মাঝেই থেমে যায়। এ সময়ে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির মোল্লা পরিবহনের বাসটি মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবা‌সের একজনের ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরে আরও তিনজনের মৃত্যু হয়। পরে ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে নেয়ার পর শ‌হিদুল ইসলা‌মের মৃত‌্যু হয়। তি‌নি ব‌লেন, ‘বাস ও মাই‌ক্রোবাস দু‌টি পু‌লিশ হেফাজ‌তে র‌য়ে‌ছে। বা‌সের চালক ও হেলপার পালিয়েছে। দুর্ঘটনার কার‌ণে কিছু সময় মহাসড়‌কে যান চলাচল ব‌্যাহত হ‌লেও এখন স্বাভা‌বিক র‌য়ে‌ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS