1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

এশিয়ামানির সেরা ডোমেস্টিক ব্যাংক পুরষ্কার পেলো এমটিবি

  • আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২, ৭.০৫ পিএম
  • ২২১ Time View

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এশিয়ামানি কর্তৃক প্রদত্ত ‘বেস্ট ব্যাংক ফর ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন ইন বাংলাদেশ ২০২২’ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

ব্যাংকটি সম্প্রতি এই অ্যাওয়ার্ড পেয়েছে বলে বুধবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বয়স, লিঙ্গ, অক্ষমতা, জাতি, গোত্র এবং সামাজিক শ্রেণি নির্বিশেষে সকল ক্ষেত্রে বৈচিত্র্য, ন্যায্যতা এবং অন্তর্ভুক্তি বিষয়ক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবয়ায়নের মাধ্যমে ব্যাংকের মধ্যে ও বাইরে অগ্রণী ভূমিকা রাখায় এমটিবিকে এই স্বীকৃতি দেয় এশিয়ামানি।

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান বলেন, অন্তর্ভূক্তিমূলক একটি সংস্কৃতি ও দলগত মনোভাব প্রতিষ্ঠার প্রয়াসে এমটিবি একটি কর্মীবাহিনী লালন-পালন করছে যা বিভিন্ন ধরণের কর্মী, দৃষ্টিভঙ্গি ও মতামতের সমন্বয়ে গঠিত এবং একটি নির্দিষ্ট লক্ষ্যে সংঘবদ্ধ হয়েছে। সত্যিকারের বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তি অর্জনের জন্য ব্যাংকটি ধারাবাহিক উদ্যোগসমূহ বাস্তবায়ন করে চলেছে।

এমটিবি’র অপরাজিতা প্লাটফর্ম সকল নারী কর্মীদের অগ্রগতির জন্য নিবেদিত। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে যেকোনো প্রতিষ্ঠানের জন্য লিঙ্গ ভারসাম্য বজায় রাখা কঠিন একটি কাজ। তাই এমটিবি তার লিঙ্গ ভারসাম্য উন্নত করার জন্য একটি অ্যাপ্রোচ তৈরি করেছে। স্থানীয় ব্যাংকিং শিল্পে নারীদের অংশগ্রহণ প্রায় ১৯ শতাংশ নিশ্চিত করেছে। সেইসঙ্গে স্থানীয় ব্যাংকিং শিল্পে এমটিবিতে নির্বাহী পদসমূহে ১৫ শতাংশ নারী কর্মরত রয়েছে।

মাহবুবুর রহমান আরো বলেন, ব্যাংক তার নিজস্ব লিঙ্গ-সমতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে শীর্ষ ব্যবস্থাপনা স্তরে। এমনকি একই লক্ষ্যে পরিচালিত প্রতিষ্ঠানে অর্থায়নের ক্ষেত্রেও। সামনে অপরাজিতা ফোরাম একটি ভারসম্যপূর্ণ সংস্কৃতি তৈরি করতে চায় যা নারী কর্মীদের তাদের কর্মজীবনে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য সমান সুযোগের বিকাশ করবে। নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটির নীতি ছাড়াও পিতৃত্বের দায়িত্ব পালনের জন্য এমটিবি তাদের পুরুষ কর্মীদের জন্য সাত দিনের পিতৃত্বকালীন ছুটিরও প্রচলন করেছে।

এইভাবে এমটিবি মনে করে, এমটিবি’র ভূমিকা জাতীয় ঐতিহ্যকে সমর্থন ও সংরক্ষণে অবদান রাখছে এবং জাতীয় অগ্রগতিতে অংশগ্রহণ করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com