1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

গ্যাস সংকটে সার কারখানা বন্ধ, লোকসান প্রতিদিন ২ কোটি টাকা

  • আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২, ১২.৫৩ পিএম
  • ২৪৮ Time View

গ্যাস সংকটের কারণে বাংলাদেশের বৃহত্তম সার কারখানা চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজাইজার ইন্ডাস্ট্রির (সিইউএফএফ) উৎপাদন বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (১৯ জুলাই) রাতে এই কারখানাটি বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ।

জানা গেছে, সিইউএফএলর ইউরিয়া ও অ্যামোনিয়া প্ল্যান্টে পূর্ণ উৎপাদনের জন্য দৈনিক ৪৭-৪৯ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। তবে চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় এবং ক’দিন ধরে গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

আজ (২০ জুলাই) সকালে কারখানার মহাব্যবস্থাপক মইনুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, সরকার থেকে আবার যখন চালু করার সিদ্ধান্ত দেওয়া হবে এবং গ্যাস পাওয়া যাবে তখনই কারখানাটি চালু করা হবে। তবে কখন হবে, তা এখনই বলা যাচ্ছে না।

এর আগে, যান্ত্রিক ত্রুটি দেখিয়ে এক সপ্তাহ বন্ধ থাকার পর গত রোববার রাতে কারখানাটি চালু করা হয়। এবার গ্যাস সংকটে কারণে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এতে প্রতিদিন প্রায় পৌনে ২ কোটি টাকার বেশি লোকসান গুনতে হবে প্রতিষ্ঠানটিকে। তবে সিইউএফএলের উৎপাদন বন্ধ থাকলেও কাফকোতে নিরবচ্ছিন্ন উৎপাদন অব্যাহত থাকার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com