1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১১ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সায়হাম কটন মিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল সপ্তাহের প্রথম কার্যদিবসে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সাংবাদিক শেখ আনোয়ারকে হয়রানিমূলক গ্রেফতারের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন চুয়াডাঙ্গায় ১৩ মে থেকে বাজারে আসছে আম; আম সংগ্রহের ক্যালেন্ডার ঘোষণা, নিয়ম না মানলে জরিমানার হুঁশিয়ারি জেলা প্রশাসকের টেকনো স্পার্ক ৫০ সিরিজ: দৈনন্দিন ব্যবহারে ভরসার সঙ্গী ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা

চার কোম্পানির পর্ষদ সভা আজ

  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ১০.৫০ এএম
  • ৪৪ Time View
DSe

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ (১৯ জুলাই)। কোম্পানিগুলো হলো যথাক্রমে ব্যাংকিং খাতের  ট্রাস্ট ব্যাংক লিমিটেড, বীমা খাতের প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড, আথিক খাতের কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ট্রাস্ট ব্যাংক: ব্যাংক খাতের কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আজ বেলা ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ১৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯২ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৭২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৫ টাকা ৭৯ পয়সা।

প্রগতি ইন্স্যুরেন্স: বীমা খাতের কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২৬ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৮ টাকা ১৩ পয়সা।

ইসলামিক ফাইন্যান্স: আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪১ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ৬১ পয়সা।

সিঙ্গার বাংলাদেশ: প্রকৌশল খাতের কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আজ বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে সিঙ্গার বিডির ইপিএস হয়েছে ৯১ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৮১ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৪ টাকা ৯৮ পয়সায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com