1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
Title :
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন সর্বোচ্চ তিন মাসের মূল বেতনের সমান বোনাস ডিএমডি পদে দুই বছরের অভিজ্ঞতা ছাড়াই ছয় ব্যাংকের এমডি হওয়ার সুযোগ নগদ লেনদেনের ব্যয় ডিজিটালের তুলনায় ২৮ গুণ: বাংলাদেশ ব্যাংক নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে মাদক মামলার পলাতক আসামি সুষম কাওনাইন ও স্ত্রী গ্রেফতার, স্বামীর বিরুদ্ধে আরও ৫ মামলা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উদ্বোধন, দেশজুড়ে ৩৮ হাজার ৯৭০ চাষির জন্য ১২ কোটি টাকার বেশি বরাদ্দ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মার্কেন্টাইল ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ম্যারিকো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিএসপি ফাইন্যান্স

সিইসিঃ ওবায়দুল কাদেরকে ‘স্যার’ বলা ঠিক হয়নি

  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২, ১১.৪২ পিএম
  • ১১৭ Time View

ওবায়দুল কাদেরকে স্যার বলা ঠিক হয়নি মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘যেহেতু উনার (ওবায়দুল কাদের) সঙ্গে আমার আগেই পরিচয় ছিল সেজন্য স্যার সম্বোধন করেছিলাম। এটার জন্যও আমাদের সমালোচনার শিকার হতে হয়েছে। যেহেতু এর আগে সবসময় স্যার বলেছি, তারই ধারাবাহিকতায় বলেছি। তবে দেখলাম এটাও বলা যাবে না।’

সোমবার (১৮ জুলাই) বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপের শেষে এসব কথা বলেন সিইসি।

গত ২৮ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে নির্বাচন কমিশন (ইসি)। ওইদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসির সংলাপে অংশগ্রহণ করে। ওই সংলাপে সিইসি ওবায়দুল কাদেরকে ‘স্যার’ বলে সম্বোধন করেন। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

এ বিষয়ে সিইসি বলেন, ‘আমার আজকে যে অবস্থা, এ অবস্থায় যদি বিদায় হতে পারতাম ভালো লাগতো। আমি মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাস করি। গতকাল প্রথম সংলাপে ববি হাজ্জাজ হাসির ছলে অস্ত্রের কথা বললেন। তখন আমি বললাম, কেউ অস্ত্র নিয়ে দাঁড়ালে আপনারাও তলোয়ার নিয়ে দাঁড়াবেন। এটা কি কখনও মিন করা হয়? একজন প্রধান নির্বাচন কমিশনারের এতোটুকু জ্ঞান নাই? এখন এইসব কথাগুলো কি অন্তর থেকে বলা হয়েছে, নাকি কৌতুক করে বলা হয়েছে, তা বুঝতে হবে। আজকে পেপারে দেখা গেল এটা প্রধান খবর। একটা লোককে নামিয়ে দেওয়া, এরপর তো আর মনোবল থাকে না কাজ করার।’

তিনি আরও বলেন, ‘আজকে আমার ইউটিউব বন্ধ করে দিয়েছি। যখনই আমার ছবি দেখি, বুঝতে পারি যে বাপ-দাদাসহ গালিগালাজ শুরু হবে। তখন আর দেখি না। প্রতিনিয়তই এমনভাবে বলা হচ্ছে যে, মাজা ভেঙে গেছে, এটা ভেঙে গেছে। আমরা কিন্তু মিডিয়াকে সাপোর্ট দেই, মিডিয়াকে বিশ্বাস করি। কুমিল্লা সিটি নির্বাচন মিডিয়াতে খবর ছাপা হলো আমরা নাকি এমপি বাহারকে বের করতে পারিনি। আমরা তখন বললাম, আমরা বাহার সাহেবকে বিনীতভাবে অনুরোধ করেছি। এটা কোনো বেআইনি অনুরোধ হয়নি। উনি আমাদের অনুরোধ রক্ষা করতেও পারেন আবার নাও করতে পারেন। কিন্তু উনাকে জোর করে এলাকা থেকে বের করে দেওয়ার এখতিয়ার আমাদের কোনো আইনে নেই।’

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নির্বাচন ধ্বংসের অভিযোগের বিষয়ে সিইসি বলেন, শুধু নির্বাচন ব্যবস্থা নয়, রাজনীতিসহ অনেক কিছু পচে গেছে। আমাকে অষ্ট্রেলিয়া বা বিলেতের নির্বাচন কমিশনার করে দেন কত সহজেই নির্বাচন করে দেবো। এখানে নির্বাচন করা অনেক কঠিন কাজ। রাজনীতিতে অর্থশক্তি আছে-সেটাকে কীভাবে নিয়ন্ত্রণ করবো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com