1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
Title :
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন সর্বোচ্চ তিন মাসের মূল বেতনের সমান বোনাস ডিএমডি পদে দুই বছরের অভিজ্ঞতা ছাড়াই ছয় ব্যাংকের এমডি হওয়ার সুযোগ নগদ লেনদেনের ব্যয় ডিজিটালের তুলনায় ২৮ গুণ: বাংলাদেশ ব্যাংক নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে মাদক মামলার পলাতক আসামি সুষম কাওনাইন ও স্ত্রী গ্রেফতার, স্বামীর বিরুদ্ধে আরও ৫ মামলা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উদ্বোধন, দেশজুড়ে ৩৮ হাজার ৯৭০ চাষির জন্য ১২ কোটি টাকার বেশি বরাদ্দ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মার্কেন্টাইল ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ম্যারিকো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিএসপি ফাইন্যান্স

লঙ্কা প্রিমিয়ার লিগ স্থগিত

  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২, ৪.৪১ পিএম
  • ১৬৮ Time View

চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসর স্থগিত করা হয়েছে। এই বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।

সূচি অনুযায়ী ১ আগস্ট থেকে এলপিএলের এবারের আসর শুরু হওয়ার কথা ছিল। আর ফাইনাল হওয়ার কথা ছিল ২১ আগস্ট। যদিও চলমান বিক্ষোভের কারণে এই আসরটি স্থগিত করতে বাধ্য হয়েছে দেশটি।

প্রডাকশন গ্রুপ, রাইটস হোল্ডারদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। তারা মনে করেন এখন এলপিএল আয়োজনের অবস্থায় নেই শ্রীলঙ্কা।

দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয়ের কারণে এখন উত্তাল শ্রীলঙ্কা। দেশটির সাধারণ জনগণ রাস্তায় নেমে এসেছেন। এরই মধ্যে যা গণবিক্ষোভে রূপান্তরিত হয়েছে। এমন অবস্থার মধ্যেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। সেই সঙ্গে টেস্ট সিরিজ খেলছে পাকিস্তানও। এর পরও শ্রীলঙ্কায় আসন্ন এশিয়া কাপ আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। লঙ্কা প্রিমিয়ার লিগ স্থগিত হওয়ায় এশিয়া কাপ নিয়ে শঙ্কা আরও বাড়িয়ে দিল শ্রীলঙ্কা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com