1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় ১৩ মে থেকে বাজারে আসছে আম; আম সংগ্রহের ক্যালেন্ডার ঘোষণা, নিয়ম না মানলে জরিমানার হুঁশিয়ারি জেলা প্রশাসকের টেকনো স্পার্ক ৫০ সিরিজ: দৈনন্দিন ব্যবহারে ভরসার সঙ্গী ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ পেলেন ভক্তরা ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে লভ্যাংশ ঘোষণা করেছে সোনারবাংলা ইন্স্যুরেন্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন সৈয়দপুরে ট্রাস্ট ব্যাংক পিএলসির SICIP Entrepreneurship Development Program (Batch-2) সফলভাবে সম্পন্ন সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বিপিএলের আগামী ৩ আসরের সূচি চূড়ান্ত করেছে বিসিবি

  • আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২, ৯.৪৯ পিএম
  • ১৭১ Time View

খানে মূল এজেন্ডা ছিল পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়াম তৈরির ঠিকানার নিয়োগের ব্যাপারটি। তবে এর সঙ্গে আলোচনা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে। যেখানে আগামী ৩ বছরের বিপিএলের সূচি চূড়ান্ত করেছে বিসিবি।

মিরপুরে সভা শেষে রোববার সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আগামী তিন বছরে বিপিএল কখন হবে সেটা নির্ধারণ হয়েছে। কারণ ফ্র্যাঞ্চাইজিগুলোকে ৩ বছরের জন্য দল দেব।’

বিপিএলের নবম, দশম ও একাদশ আসর মাঠে গড়াবে আগামী তিন বছরের জানুয়ারি মাসে। আসরগুলো হবে ৪০-৪২ দিনের। যেখানে ৫ জানুয়ারি ২০২৩ সাল থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত হবে নবম আসর। ৬ জানুয়ারি ২০২৪ থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত দশম আসর ও ১ জানুয়ারি ২০২৫ থেকে ১১ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত হবে একাদশ তম মৌসুম। যেখানে এই তিন আসরে ৭টি করে দল অংশ নেবে।

দিনক্ষণ চূড়ান্ত করে এবার ফ্রাঞ্চাইজি চেয়ে বিজ্ঞাপন দেবে বিসিবি। পাপন বলেন, ‘এখন যেহেতু তারিখ হয়ে গেছে, এখন এক সপ্তাহের মধ্যে বাকিটা নির্ধারিত হয়ে যাবে। সব যে আগের মতো থাকবে তা না। কিছু কিছু পরিবর্তন আসতে পারে। আমরা সব বিষয়গুলো পরিস্কার করেই বিজ্ঞাপন দেব। টার্মস ও কন্ডিশনগুলো কিছুদিনের মধ্যেই নির্ধারণ হয়ে যাবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com