1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Title :
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন সর্বোচ্চ তিন মাসের মূল বেতনের সমান বোনাস ডিএমডি পদে দুই বছরের অভিজ্ঞতা ছাড়াই ছয় ব্যাংকের এমডি হওয়ার সুযোগ নগদ লেনদেনের ব্যয় ডিজিটালের তুলনায় ২৮ গুণ: বাংলাদেশ ব্যাংক নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে মাদক মামলার পলাতক আসামি সুষম কাওনাইন ও স্ত্রী গ্রেফতার, স্বামীর বিরুদ্ধে আরও ৫ মামলা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উদ্বোধন, দেশজুড়ে ৩৮ হাজার ৯৭০ চাষির জন্য ১২ কোটি টাকার বেশি বরাদ্দ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মার্কেন্টাইল ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ম্যারিকো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিএসপি ফাইন্যান্স

বঙ্গভ্যাক্স মানবদেহে ট্রায়ালের অনুমতি পেল

  • আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২, ৯.৩৯ পিএম
  • ২১৮ Time View

দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের করোনা ভাইরাস প্রতিরোধী বঙ্গভ্যাক্স টিকা মানবদেহে পরীক্ষামূলক (ক্লিনিক্যাল ট্রায়াল) প্রয়োগের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

করোনা প্রতিরোধে দেশে তৈরি বঙ্গভ্যাক্স প্রাণিদেহে সফলভাবে ট্রায়ালের পর এবার মানবদেহে পরীক্ষামূলক (ক্লিনিক্যাল ট্রায়াল) প্রয়োগের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

রোববার (১৭ জুলাই) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন গ্লোব বায়োটেক লিমিটেডের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন।

তিনি বলেন, আজ আমরা মানবদেহে ট্রায়ালের অনুমতি পেয়েছি। পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

গ্লোব কর্তৃপক্ষ জানিয়েছে, বঙ্গভ্যাক্স টিকাটি প্রাকৃতিক বিশুদ্ধ এমআরএনএ (মেসেঞ্জার রাইবোনিউক্লিক এসিড) দিয়ে তৈরি, তাই এটি সবচেয়ে বেশি নিরাপদ ও কার্যকর হওয়ার সুযোগ রয়েছে। বঙ্গভ্যাক্স টিকা এক ডোজের। এটি অনুমোদন পেলে বিদেশেও চাহিদা তৈরি হবে।

গ্লোব বায়োটেক লিমিটেড ২০২০ সালের ২ জুলাই দেশে প্রথমবারের মতো করোনার টিকা আবিষ্কারের ঘোষণা দেয়। এর প্রায় সাড়ে তিন মাসের মাথায় ১৫ অক্টোবর গ্লোব বায়োটেকের তিনটি টিকাকে অনুমোদনপ্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গ্লোব বায়োটেকই বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান যাদের সর্বোচ্চ তিনটি টিকা অনুমোদনপ্রার্থী তালিকায় রয়েছে। এরপর গত বছরের ১৭ জানুয়ারি বঙ্গভ্যাক্সের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নীতিগত পরীক্ষার জন্য বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল বিএমআরসির কাছে প্রটোকল জমা দেওয়া হয়। এরপর বিএমআরসির চাহিদা অনুযায়ী সংশোধিত প্রটোকল জমা দেওয়া হয় ১৭ ফেব্রুয়ারি। পরে ২০২১ সালের ২২ জুন বিএমআরসি মানবদেহে বঙ্গভ্যাক্সের পরীক্ষা চালানোর অনুমতি দেয়, যদিও এর আগে বানর বা শিম্পাঞ্জির দেহে পরীক্ষা করার শর্ত দেওয়া হয়। গত ১ আগস্ট প্রতিষ্ঠানটি বানরের দেহে ট্রায়াল শুরু করে, যা শেষ হয় ২১ অক্টোবর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com