1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
Title :
২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের চুয়াডাঙ্গায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, সতর্ক করল বিএসটিআই জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন: মুহাম্মদ ইউনূস গণতন্ত্র ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

লভ্যাংশহীন মিউচ্যুয়াল ফান্ডের যাত্রা শুরু

  • আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২, ৩.২২ পিএম
  • ২৮৯ Time View

দেশের পুঁজিবাজারে প্রথমবারের মতো লভ্যাংশহীন মিউচ্যুয়াল ফান্ড সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ডের যাত্রা শুরু করেছে। রোববার (১৭ জুলাই) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) অডিটোরিয়ামে অনুষ্ঠানিকভাবে মিউচ্যুয়াল ফান্ডটির উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. মিজানুর রহমান। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভূঁইয়া এবং ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অফ বাংলাদেশের (ডিবিএ) সভাপতি রিচার্ড ডি রোজারিও।

প্রধান অতিথির বক্তব্যে বিএসইসির কমিশনার মিজানুর রহমান বলেন, মিউচ্যুয়াল ফান্ড পুঁজিবাজারে বড় ভূমিকা রাখে। কিন্তু আমাদের দেশে এটা এখনো অনুপস্থিত। গত ১০ বছরে মিউচ্যুয়াল ফান্ডগুলো বিনিয়োকারীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

তিনি বলেন, বাজার পড়তে থাকলে মিউচ্যুয়াল ফান্ড আন্ডার পারফর্মেন্স করে এবং বিনিয়োগকারীদের একট স্থিতিশীল রিটার্ন দিতে পারে না। সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ড বিনিয়োগকারীরা এনএভিতে কিনতে পারবে এবং এনএভিতে বিক্রি করতে পারবে। যে কোনো সময় বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ তুলে নিতে পারবে এবং মূলধনী মুনাফা থাকলে তা নেয়ার সুযোগ পাবে। আমি আশা করি এটি অন্য ফান্ড ম্যানেজারদের জন্য উদাহরণ হয়ে থাকবে।

ডিএসই’র এমডি তারেক আমিন ভূঁইয়া বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের টেকনোলজির কারণে বাজারে কিছুটা অস্বস্তি আছে। তবে আমরা আশা করছি সেপ্টেম্বরের মধ্যে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) চালু হয়ে যাবে। বর্তমানে ৮১টির মতো ওপেন-এন্ডেড মিউচ্যুয়াল ফান্ড আছে। সেপ্টেম্বরের শেষের দিকে আমরা এগুলোকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে নিয়ে আসতে পারবো।

অনুষ্ঠানে সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ড’র ফান্ড ম্যানেজারের পক্ষ থেকে বলা হয়, এটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অনুমোদিত দেশের প্রথম নো ডিভিডেন্ড ফিক্সড ইনকাম ফান্ড। এর অন্যন্য বৈশিষ্ট্য বিনিয়োগকারীদের পোর্টফলিওর ঝুঁকি হ্রাস করতে ও একই সাথে তুলনামূলক অধিক কর রেয়াত সুবিধা গ্রহণ করতে সাহায্য করবে।

ফান্ডটির প্রাথমিক সংগৃহীত তহবিলের আকার ৫০ কোটি টাকা। যার মধ্যে ১০ কোটি টাকা সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি স্পন্সর হিসেবে দিয়েছে। বাকি ৪০ কোটি টাকা সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে। ফান্ডটির প্রাথমিক সাবস্ক্রিপশন আজ থেকেই শুরু হয়েছে, যা আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলবে। ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কাস্টডিয়ান ব্র্যাক ব্যাংক লিমিটেড।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান মুজিবুল ইসলাম, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ফাইন্যান্সিয়াল এডভাইজার আনিসুজ জামান চৌধুরী, সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান শাহেদুজ্জামান চৌধুরী এবং এমডি মীর আরিফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com