বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর কৃষি উদ্যোক্তা ফোরামের সভাপতি এম ইসলাম জাহিদ, নির্বাহী সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক অলিউল্লাহ ডাকুয়া রূপগঞ্জে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার

অস্ট্রেলিয়ায় খেলবে বাংলাদেশ, ঢাকায় আসবে ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৮৬ Time View

টেস্ট মর্যাদা পাওয়ার পর অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র দুটি সাদা পোশাকের ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। সেটিও প্রায় ১৯ বছর আগে, ২০০৩ সালে। অবশেষে লম্বা সময়ের সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে বাংলাদেশের। ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) ২০২৩ থেকে ২০২৭ চক্রে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে টাইগাররা।

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে প্রতিটি দল ৬টি করে সিরিজ খেলবে। যেখানে দেশের মাটিতে ও বিদেশে সমান তিনটি করে সিরিজ খেলার সুযোগ পাবে দলগুলো। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসরে অর্থাৎ ২০২৫-২৭ মৌসুমে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে খেলবে বাংলাদেশ।

যেখানে ঘরের মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। সেবার অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার মাটিতে সফর করবে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে, অস্ট্রেলিয়ার সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।

এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের (২০২৩-২৫) খসড়া সূচিও প্রকাশ করেছে ক্রিকনইফো। যেখানে ঘরের মাঠে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে টাইগাররা। সেবার ভারত, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS