1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
Title :
কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ প্রেমিকার বিয়ে হওয়ায় ভৈরবে আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা সিলেট বিভাগের ৬ নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে, প্লাবিত হচ্ছে নিম্ন এলাকা হবিগঞ্জে খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ব্যাপক ক্ষতি সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন

টি-টোয়েন্টিকে বিদায় বললেন তামিম

  • আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২, ১১.৪৫ এএম
  • ১১৭ Time View

গত ২৭ জানুয়ারি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে ৬ মাসের বিরতি নিয়েছিলেন তামিম ইকবাল। বাঁহাতি এই ওপেনারের বিরতি শেষ হতে এখনও দশ দিন বাকি। তবে বিরতির সময় শেষ হওয়ার আগেই টি-টোয়েন্টিকে বিদায় বললেন তামিম।

বাঁহাতি এই ওপেনার সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০২০ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে। কোভিডের পর খেলা শুরু হলেও জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলতে দেখা যায়নি তাকে। শুরুর দিকে চোটের কারণে টি-টোয়েন্টি খেলা হয়নি তার। চোট কাটিয়ে ফিরলেও সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি তার।

তরুণদের সুযোগ দিতে বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তামিম। এরপর সর্বশেষ জানুয়ারিতে ৬ মাসের বিরতির ঘোষণা দেন বাঁহাতি এই ব্যাটার। যদিও থেমে থাকেনি তামিমের টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা। বিরতি কাটিয়ে তামিম আবারও জাতীয় দলে ফিরবেন কিনা, তা নিয়ে প্রায়শই প্রশ্নের মুখের উত্তর দিতে হয়েছে বোর্ড কর্তাদের।

এদিকে বিরতি শেষ হওয়ার আগে টি-টোয়েন্টিকে বিদায় জানালেন তামিম। নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন তিনি। পোস্টে তামিম লিখেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’

বাংলাদেশের জার্সিতে ৭৮টি টি-টোয়েন্টি খেলেছেন তামিম। যেখানে ২৪.০৮ গড় এবং ১১৬.৯৬ স্ট্রাইক রেটে ১ হাজার ৭৫৮ রান করেছেন বাঁহাতি এই ওপেনার। ৭ হাফ সেঞ্চুরির সঙ্গে একটি সেঞ্চুরিও রয়েছে তার। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com