1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
Title :
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন সর্বোচ্চ তিন মাসের মূল বেতনের সমান বোনাস ডিএমডি পদে দুই বছরের অভিজ্ঞতা ছাড়াই ছয় ব্যাংকের এমডি হওয়ার সুযোগ নগদ লেনদেনের ব্যয় ডিজিটালের তুলনায় ২৮ গুণ: বাংলাদেশ ব্যাংক নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে মাদক মামলার পলাতক আসামি সুষম কাওনাইন ও স্ত্রী গ্রেফতার, স্বামীর বিরুদ্ধে আরও ৫ মামলা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উদ্বোধন, দেশজুড়ে ৩৮ হাজার ৯৭০ চাষির জন্য ১২ কোটি টাকার বেশি বরাদ্দ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মার্কেন্টাইল ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ম্যারিকো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিএসপি ফাইন্যান্স

ডিএসএলআর ক্যামেরার ব্যবসা থেকে সরে আসছে নিকন!

  • আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২, ১০.৪৬ পিএম
  • ২৪১ Time View

বিশ্বের অন্যতম শীর্ষ ক্যামেরা প্রস্তুতকারক কোম্পানি নিকন আর ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স (ডিএসএলআর) ক্যামেরার নতুন কোনো মডেল উদ্ভাবনের দিকে যাবে না। আগামী দিনে তাদের সব মনোযোগ থাকবে মিররলেস ক্যামেরার নতুন মডেল উদ্ভাবন ও ডেভেলপমেন্টে।

খবর জিএসএম এরেনা, পেটা পিক্সেল ও নিক্কেই এশিয়ার

খবর অনুসারে, নতুন মডেলের ডিএসএলআর উৎপাদনে না গেলেও বিদ্যমান মডেলগুলোর উৎপাদন এবং বাজারজাত চালিয়ে যাবে নিকন।

বর্তমান বাজার পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনার আলোকে নিকল ডিএসএলআর ক্যামেরার নতুন মডেল উদ্ভাবন ও উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

উল্লেখ, বিশ্বজুড়ে মিররলেস ক্যামেরার চাহিদা দ্রুত বাড়াছে। এতে মিররলেস ক্যামেরার সাথে ডিএসএলআর ক্যামেরা অসম প্রতিযোগিতার মুখে পড়ে গেছে। তাছাড়া ডিএসএলআর ক্যামেরার চেয়ে মিররলেস ক্যামেরায় মূল্যসংযোজন ও মুনাফা অনেক বেশি। এ কারণে ডিএসএলআর ক্যামেরার বাজার ছেড়ে মিররলেসের দিকে ঝুঁকছে নিকনসহ বিভিন্ন ক্যামেরা প্রস্তুতকারক কোম্পানি।

এক বিবৃতিতে নিকনও জানিয়েছে, এখন থেকে সম্পূর্ণরূপে নতুন মডেলের মিররলেস ক্যামেরা উৎপাদনে মনোযোগী হবে তারা।

নিক্কেই-এর প্রতিবেদন অনুযায়ী, নিকনের এসএলআর ক্যামেরাগুলো ৬০ বছরেরও বেশি সময় ধরে পেশাদার ফটোগ্রাফাররা ব্যাপকভাবে ব্যবহার করেছেন। তারপরও প্রযুক্তির উৎকর্ষতার কারণে এসএলআর ও ডিএসএলআর ক্যামেরার বিদায় ঘণ্টার শব্দ বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে।

এর অন্যতম কারণ, ভোক্তাদের মধ্যে হাই-কোয়ালিটির ছবি এবং তুলনামূলক হালকা ও আকারে ছোট বিকল্প হিসেবে আরও ভালো সুবিধা নিয়ে এসেছে মিররলেস ক্যামেরা।

এ বিষয়ে নিকট একটি প্রেস বিবৃতি দিলেও সেখানে নিক্কেই এশিয়ার প্রতিবেদনটির সত্যতা স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি নিকন বরং বলেছে, নিকন এই বিষয়ে কোনো ঘোষণা দেয়নি।

তবে, নিকন উল্লেখ করেছে, তারা তাদের ডিজিটাল এসএলআর উৎপাদন, বিক্রয় এবং পরিষেবা চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে, গত মাসে নিকন ঘোষণা দিয়েছিল, তারা দুটি সাশ্রয়ী মূল্যের ডিএসএলআর, ডি৩৫০০ এবং ডি৫৬০০ উৎপাদন বন্ধ করে দিচ্ছে।

নিকন আরও জানায়, তারা পেশাদার এবং শখের ফটোগ্রাফারদের লক্ষ্য করে মাঝারি থেকে হাই রেঞ্জের ক্যামেরা উৎপাদন এবং লেন্সগুলোর বিষয়ে আরও বেশি মনোযোগ দিয়ে চায়।

এ ছাড়া তরুণ ব্যবহারকারী, বিষেশ করে যাদের প্রাথমিক লক্ষ্য থাকে ভিডিও কনটেন্ট তৈরি, তাদের জন্য আরও উপযোগী ক্যামেরা তৈরির দিকে মনোযোগী হচ্ছে নিকন।

নিকন ডিএসএলআর ক্যামেরা সেগমেন্ট তীব্র প্রতিযোগিতার কথা বললেও গত বছর বাজারে আনা তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপ ডিএসএলআর ক্যামেরার বাজারজাত কিন্তু ভিন্ন কথা বলে। জেড-৯ নামের ওই মডেলের ক্যামেরা পেশাদার ফটোগ্রাফারদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com