1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ জনতা ব্যাংকের

  • আপডেট : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ৯.৩৮ পিএম
  • ২৯৬ Time View

সিলেট বিভাগের সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার জেলার বন্যা দুর্গত বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ত্রাণ বিতরণ করেছে জনতা ব্যাংক লিমিটেড। গত ২৮ জুন ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ ভার্চুয়ালি সংযুক্ত থেকে ত্রাণ বিরতন কর্মসুচীর উদ্বোধন করেন।

এছাড়া অন্যান্য সময় ব্যাংকের পরিচালক মেশকাত আহমেদ চৌধুরী ও মোহাম্মদ আসাদউল্লাহ ত্রাণ বিতরণকালে র্ভাচুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন। সিলেট বিভাগীয় কার্যালয়ের জিএম মোঃ আব্দুল ওয়াদুদের তত্ত্বাবধানে ব্যাংকের ত্রাণ বিতরন কার্যক্রম ২৮ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত পরিচালিত হয়।

সুনামগঞ্জ সদরের হাওড় বেষ্টিত মোহনপুর ইনিয়নের উজান রামনগর, রহমতপুর, নোয়াগাঁও ও মোড়ারবন্দ গ্রাম, মুল্লাপাড়া ইউনিয়নের সরদাবাজ, বলাউরা, দরিয়াবাজ গ্রাম ও বুরহান নগর ইউনিয়নের মাইজবাড়ি, ব্রাক্ষন পাড়াসহ আরও কয়েকটি গ্রাম, শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া, জয়কলস, তেঘারিয়া গ্রাম ও সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ১ নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নের শিমুলিয়া আশ্রায়ণ প্রকল্প ও লম্বাকান্দি গ্রাম ও সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ধনপুর, গোবিন্দপুর, জাঙ্গাইল গ্রাম এবং গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের খাটকাই, মেহেরপুর, বসন্তপুর, কালিকৃষ্ণপুর গ্রামসহ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের অসহায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরন করা হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান, পরিচালকবৃন্দ ও ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও এর ব্যক্তিগত তহবিল এবং ব্যাংকের সিএসআর কার্যক্রমের আওতায় এ ত্রাণ বিতরণ কর্মসূচী পরিচালিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com