শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার আলমডাঙ্গায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি রাসেল আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি সান্তাহার দুর্ঘটনার পর ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু ঈদের তারিখ নির্ধারণে আজ বসছে চাঁদ দেখা কমিটি

পিছিয়ে পড়েও ম্যানইউর বড় জয়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ১৯৯ Time View

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বৃহস্পতিবার মৌসুম পূর্ববর্তী প্রথম প্রস্তুতি ম্যাচে লিভারপুলকে ৪-০ গোলে হারিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) মেলবোর্ন ভিক্টরি ক্লাবের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও ৪-১ ব্যবধানের জয় পেয়েছে টেন হাগের শিষ্যরা।

নিজেদের মাঠে মেলবোর্ন ভিক্টরি ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যায়। এ সময় এ-লিগের দলটির ক্রিস্টোফার ইকোনোমিডিস সতীর্থ বেন ফোলামির সহায়তায় গোল করে এগিয়ে নেন দলকে। এই গোল তারা এগিয়ে থাকে ৪২ মিনিট পর্যন্ত। ৪৩ মিনিটের মাথায় ম্যানইউর স্কট ম্যাকটোমিনে গোল করে সমতা ফেরান। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে (৪৫+১ মি.) অ্যান্থনি মার্শাল সতীর্থ অ্যান্থনি এলেঙ্গার সহায়তায় গোল করে এগিয়ে নেন দলকে।

বিরতির পর ৭৮ মিনিটে মার্কাস রাশফোর্ডের গোলে ব্যবধান হয় ৩-১। তাকে গোলে সহায়তা করেন এরিক বেইলি। শেষ মুহূর্তে (৯০ মি.) মেলবোর্ন ভিক্টরির এডমন্ড লুপানকু নিজেই নিজেদের জালে বল জড়িয়ে দিলে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় প্রিমিয়ার লিগের ক্লাবটির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS