1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

বড় ঋণপত্র খোলার আগে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে

  • আপডেট : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ৯.১৮ পিএম
  • ২৮২ Time View

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমাতে আমদানিতে আরও মনিটরিং বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে  বড় অংকের ঋণপত্র ((letter of credit-LC) খোলার আগে বাংলাদেশ ব্যাংককে তা আগাম জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। আগামী রোববার (১৭ জুলাই) চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাংকগুলোকে বিষয়টি জানিয়ে দেবে।

প্রজ্ঞাপন অনুসারে, এখন থেকে কোনো ব্যাংক ৫০ লাখ ডলার বা তারচেয়ে বেশি মূল্যের ঋণপত্র খুলতে চাইলে তা ঋণপত্র খোলার ২৪ ঘণ্টা আগে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।

বাংলাদেশ ব্যাংক অনলাইন ইম্পোর্ট মনিটরিং সিস্টেমের (ওআইএমএস) মাধ্যমে এই তথ্য জানাতে হবে সংশ্লিষ্ট ব্যাংককে।

তবে সরকারি পণ্য আমদানির ঋণপত্র খোলার ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না।

একই দিনে বাংলাদেশ ব্যাংক অপর এক প্রজ্ঞাপনে তফসিলি ব্যাংকগুলোকে তাদের অফশোর ব্যাংকিং ইউনিট থেকে ডলারসহ বৈদেশিক মুদ্রা স্থানীয় ব্যাংকিংয়ে স্থানান্তর করার সুযোগ দিয়েছে। শর্তসাপেক্ষে এই অর্থ দিয়ে আমদানি ব্যয় মেটানো যাবে।

বাজারে ডলার সঙ্কট সহনীয় করা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর থেকে চাপ কমানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ধারাবাহিক চেষ্টার অংশ হিসেবে আলোচিত উদ্যোগগুলো নেওয়া হয়েছে।

এদিকে বাজারে ডলারের সরবরাহ বাড়িয়ে এর দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক তার রিজার্ভ থেকে ডলার বিক্রি অব্যাহত রেখেছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংশ দেশের ব্যাংকগুলোর কাছে ১৩ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করেছে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com