1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

গাজীপুরে উড়ালসড়কে দুর্ঘটনায় নিহত ৩

  • আপডেট : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ৯.১৬ পিএম
  • ২৭৪ Time View

গাজীপুরের কোনাবাড়ীতে উড়ালসড়কের ওপর প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় আরও চার জন আহত হয়েছেন।

নিহতরা হলেন– মানিকগঞ্জের বাসিন্দা রাজু মিয়া (৩০), রংপুরের বাসিন্দা মোটরসাইকেল চালক শাহীন (৩২) এবং তার বন্ধু শামীম (৩১)। আহতদের মধ্যে রয়েছে রাজুর আড়াই বছর বয়সী মেয়ে রাইসা।

নিহতরা কোনাবাড়ী কলেজগেট এলাকার একটি বাড়িতে পাশাপাশি ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন।

জানা গেছে, মোটরসাইকেলটি উল্টো পথে উড়ালসড়ক দিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। নতুন বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সে সময় উড়ালসড়কের ওপর থেকে শাহীন ও শামীম ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। রাজু ও তার মেয়ে রাইসা আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পোশাকশ্রমিক শাহীন, শামীম ও রাজুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আড়াই বছরের রাইসাকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com